সর্বশেষ

ভারতকে হারালেও সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা হলো না বাংলাদেশের

  • 4:30 am - September 01, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
শেষ মুর্হূতের গোলে ভারতকে হারালো বাংলার বাঘিনীরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ সেপ্টেম্বর-সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের, তবে নিয়মরক্ষার ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ইনজুরি সময়ের শেষ মিনিটে সুরভী আকন্দ প্রীতির গোলে ৪-৩ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের কিশোরীরা। আর সেই গোলে জয় উদযাপন করলেও হতাশায় চোখের জল ফেলেন ভারতীয় ফুটবলাররা।

ভারত প্রথম রাউন্ডে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল। ভারত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এরপরও ম্যাচের শেষ বাঁশির সঙ্গে সঙ্গে ভারতীয় ফুটবলাররা কেঁদেছেন। আর বাংলাদেশ বিজয় উল্লাস করেছে। কারণ ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত বাংলাদেশ ৩-২ গোলে এগিয়ে ছিল। ভারত নির্ধারিত সময়ের তিন মিনিট আগে সমতা আনে।

এরপর ইনজুরি সময়ের শেষ মিনিটে বাংলাদেশ গোল করলে ভারতকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়। নাটকীয় এই হার ভারতীয় ফুটবলাররা কোনোভাবেই যেন মানতে পারছিলেন না!

বাংলাদেশের জয়সূচক গোলটাও বেশ নাটকীয়। একেবারে শেষ মিনিটে ভারতের বক্সের উদ্দেশ্যে বল নিয়ে ছুট ছিলেন সুরভী আকন্দ প্রীতি। তার নেয়া শট ভারতীয় গোলরক্ষকের গ্রিপ ফসকে সাইড পোস্টে লাগে। এরপর বল গড়িয়ে ভারতের জালে জড়ায়। এতে বাংলাদেশের ফুটবলাররা আনন্দ মেতে উঠেন আর ভারতীয়রা কাঁন্নায় ভেঙে পড়েন।

প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। সুরভী আকন্দ প্রীতি ৪৭ মিনিটে লিড বাড়িয়ে ৩-১ করেন। অনেকে তখন ম্যাচের শেষ দেখলেও রোমাঞ্চ ছিল অনেক বাকি। ৬৫ মিনটে বাংলাদেশি ডিফেন্ডারের ভুলে ভারত আবার এগিয়ে যায়। ভারতের বাড়ানো এক লং বল বাংলাদেশি ডিফেন্ডার ক্লিয়ার করতে পারেননি। ভারতীয় ফরোয়ার্ড ডান প্রান্ত থেকে কোনাকুনি শটে গোল করেন।

ম্যাচের ৮৮ মিনিটেও বাংলাদেশ আরেকটি দূর পাল্লার শটে গোল হজম করে। এবারও বাংলাদেশের গোলরক্ষক মেঘলা পোস্ট থেকে সামনে ছিলেন। ভারতীয় ফুটবলার সেটা লক্ষ্য করেই গোল করেছেন।

৮৯ মিনিটে খেলা ৩-৩ সমতা আসলেও ইনজুরি সময়ের নাটকীয় গোলে বাংলাদেশ জয় নিয়েই মাঠ ছাড়ে। বাংলাদেশকে জয় এনে দেওয়া প্রীতি ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।

ম্যাচের শুরুটাও হয়েছিল বাংলাদেশের জন্য দারুণ। প্রথম মিনিটেই পূর্ণিমা মারমা দুর্দান্ত হেডে গোল করেন। সাত মিনিট পর ভারত সমতা আনে। ৩৬ মিনিটে জটলার মধ্যে আলপী আক্তারের গোলে লিড নিয়ে ড্রেসিংরুম ছাড়ে বাংলাদেশ।
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ছয় ম্যাচে ভারতের পয়েন্ট ১৫। বাংলাদেশের ১৩।

এই শাখার আরও খবর

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au