সর্বশেষ

কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলবেন না আবার নামাবেন না: মোহাম্মদ সালাউদ্দিন

  • 4:57 am - September 01, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ সেপ্টেম্বর-দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে দারুণভাবে ফিরেছেন সাইফ হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ব্যাটে–বলে সমানতালে উজ্জ্বল ছিলেন তিনি। বল হাতে নিয়েছেন ২ উইকেট, ব্যাট হাতে খেলেছেন ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ঝড়ো ইনিংস।

প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরে এমন পারফরম্যান্সে আত্মবিশ্বাসী সাইফ জানিয়েছেন, তার এই প্রত্যাবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

এদিন ঐচ্ছিক অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এসে সালাহউদ্দিনও সাইফের প্রসঙ্গে কথা বলেন। তবে তিনি সতর্ক থাকতে বললেন সবাইকে— আমি সবসময়ই একটা কথা বলি, কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলবেন না, আবার তাড়াতাড়ি নামাবেনও না।

ক্যারিয়ারের শুরুতে টেস্ট ক্রিকেটার হিসেবেই পরিচিতি পান সাইফ। কিন্তু ছয় টেস্টে কোনো হাফ সেঞ্চুরি না পাওয়া, টি–টোয়েন্টিতে ধারাবাহিক ব্যর্থতা—এসব মিলিয়ে তার পথ সহজ ছিল না। এমনকি পাঁচ ম্যাচে তিনবার শূন্য রানে আউট হওয়ার হতাশাও পিছু ছাড়েনি।

তবে ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং অর্ডার ও বোলিংয়ের ভূমিকা বদলে নিজেকে নতুনভাবে গড়ে তোলেন তিনি। সালাহউদ্দিনের মতে, এই মানসিক দৃঢ়তাই সাইফকে ফিরিয়ে এনেছে— ‘অনেকেই ব্যর্থ হলে আর ফিরে আসতে পারে না। কিন্তু সাইফ চেয়েছে টেস্ট ক্রিকেটারের তকমা থেকে বের হয়ে ভিন্নভাবে নিজেকে প্রমাণ করতে। চার বছর ধরে ধৈর্য আর কঠোর পরিশ্রম করেছে, তারই ফল এখন সে পাচ্ছে।

আজ বাংলাদেশ–নেদারল্যান্ডস সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে আবারও মাঠে নামবে টাইগাররা। সাইফের ব্যাটে–বলে ধারাবাহিকতা থাকবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au