ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭
বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…
মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ায় সংরক্ষিত প্রজাতির এক দেশি পাখি ডিম পাড়ায় একটি ফুটবল মাঠ এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কাউন্সিল।
গত সপ্তাহে ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বে অবস্থিত জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়েরা দেখতে পান মাঠের মাঝখানে একটি প্লোভার পাখি (Little Ringed Plover) ডিম দিয়েছে। এ কারণে নির্ধারিত ম্যাচটি সরিয়ে নেওয়া হয় পাশের মাঠে।
প্লোভার পাখি সাধারণত বাচ্চা জন্ম দেওয়ার পর ভীষণ রক্ষণশীল হয়ে ওঠে। তখন তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে কিংবা ঝাঁপিয়ে পড়ে বাসা রক্ষার চেষ্টা করে। খেলোয়াড় ও দর্শকদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানায় কর্তৃপক্ষ।
স্থানীয় কাউন্সিল ইয়াহু নিউজ অস্ট্রেলিয়াকে জানিয়েছে, বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ার–এর পরামর্শে স্টেডিয়ামটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত মাঠটি খেলার অনুপযোগী থাকতে পারে। ডিম সরাতে হলে বিশেষজ্ঞ ডাকা ও সরকারি অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
কাউন্সিল জানিয়েছে, দেশি প্রজাতি সংরক্ষণে তারা সচেষ্ট। এ কারণে স্থানীয় ফুটবল দলগুলোকে বিকল্প মাঠের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাদের সহযোগিতার জন্য ধন্যবাদও জানিয়েছে কর্তৃপক্ষ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au