লিড নিউজ

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ২৫০ ছাড়িয়েছে

  • 3:45 pm - September 01, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার
রোববার গভীর রাতে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কুনার প্রদেশে ব্যাপক প্রাণহানি ঘটেছে। এতে এখন পর্যন্ত ২৫০ জন নিহত এবং আরও অন্তত ৫০০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ সম্পদ কাজে লাগানোর চেষ্টা করছে। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

রোববার গভীর রাতে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এর উৎপত্তি হয় জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে, ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে। প্রধান কম্পনের পর একই এলাকায় আরও দুটি আফটারশক আঘাত হানে, যার মাত্রা ছিল ৫.২।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশের নুরগাল জেলার মাজার উপত্যকা। পাকিস্তান সীমান্তবর্তী এই পাহাড়ি এলাকায় ঘরবাড়ি ভূমিকম্প সহনশীল নয়। ফলে বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং অনেক মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়েছেন। তালেবান সরকারের একাধিক সূত্র জানিয়েছে, গভীর রাতে ভূমিকম্প হওয়ায় বহু মানুষ ঘুমন্ত অবস্থায় নিহত হন। স্থানীয়রা বলছেন, “পুরো গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে।”

নানগারহার জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আহতদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সড়ক যোগাযোগ ব্যাহত থাকায় উদ্ধারকাজ স্থলপথে করা যাচ্ছে না। পুলিশপ্রধান জানিয়েছেন, প্রবল বন্যা ও ভূমিধসে সড়ক বন্ধ হয়ে গেছে, তাই উদ্ধার কার্যক্রম চালাতে হচ্ছে আকাশপথে। তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় আন্তর্জাতিক সহায়তা জরুরি।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের বড় ধরনের ক্ষতি হয়েছে। তিনি বলেন, “জীবন রক্ষায় সব ধরনের সম্পদ কাজে লাগানো হবে।” ইতোমধ্যে পার্শ্ববর্তী প্রদেশ থেকে সহায়ক দল ঘটনাস্থলে যাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছেও সাহায্যের আবেদন জানানো হয়েছে।

আফগান রাজধানী কাবুল থেকেও কম্পন অনুভূত হয়, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন টের পাওয়া গেছে।

ভূমিকম্পপ্রবণ আফগানিস্তানে গত তিন দশকে কেবল ভূমিকম্পেই ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে তাখার প্রদেশের ভূমিকম্পে প্রায় ৪ হাজার মানুষ প্রাণ হারান। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এবারকার ক্ষয়ক্ষতি অতীতের ভয়াবহ ভূমিকম্পগুলোকেও ছাড়িয়ে যেতে পারে, কারণ দুর্গম অঞ্চলে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন।

সুত্রঃ বিবিসি, আল জাজিরা

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au