সর্বশেষ

আজ গঠন হচ্ছে বিসিবি নির্বাচনের কমিশন

  • 5:15 pm - September 01, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
অক্টোবরে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ সেপ্টেম্বর-সফররত নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জেতা নিয়ে কারো মনে সংশয় নেই। থাকার কথাও নয়। ৩০ আগস্ট, শনিবার প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতে টাইগাররা সিরিজ বিজয়ের পথে অনেকদুর এগিয়েও গেছে। দ্বিতীয় ম্যাচ জিতলেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিতে পারবে লিটন দাসের দল।

আজ ১ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের তিন ম্যাচ সিরিজের সেই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। যথারীতি সোমবার সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা। কিন্তু সেই ম্যাচের আগে আরও একটি খবরের অপেক্ষা।

সব কিছু ঠিক থাকলে হয়ত ম্যাচ শুরুর আগেই দেশের ক্রিকেট অনুরাগীরা তা জেনে যাবেন। আজ ১ সেপ্টেম্বর, সিলেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচ শুরুর ঠিক ৪ ঘণ্টা আগে সিলেটেই বিসিবি পরিচালনা পর্ষদের সভা। পাঁচ তারকা হোটেল ‘গ্র্যান্ড সিলেটে’ বিসিবি পরিচালনা পর্ষদের সভা শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়।

বিসিবি কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, সোমবারের বিসিবি পরিচালনা পর্ষদের সভাতেই আগামী নির্বাচন নিয়ে কথা হওয়ার জোর সম্ভাবনা আছে এবং সে আলোচনায় নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হবে।

বিসিবি পরিচালক পর্ষদের আগের দুটি সভার আলোচ্যসূচি ছিল অনেক ব্যাপক ও বিস্তৃত। এজেন্ডা ছিল অনেক। তবে এদিনের বোর্ড সভার আলোচ্যসূচি নাকি খুব বেশি নয়।

জানা গেছে, বিসিবির আগামী নির্বাচন নিয়েই এ সভায় আলোচনা হবে। নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আলোচনাই প্রাধান্য পাবে।

একটি দায়িত্বশীল সূত্র ওটিএন বাংলাকে নিশ্চিত করেছে, বিসিবি কর্মকর্তাদের বড় অংশ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হককে প্রধান নির্বাচন কমিশনার করার কথা ভাবছেন।

বিসিবির সাবেক পরিচালক আহমেদ ইকবাল হাসানেরও নির্বাচন পরিচালনা কমিটিতে থাকার কথা শোনা যাচ্ছে। সোমবারের বোর্ড মিটিংয়েই তা চুড়ান্ত হয়ে যাবে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au