সর্বশেষ

প্রতিপক্ষ কোচের মুখে থুথু দিয়ে সমোলোচনায় জর্জরিত লুইস সুয়ারেজ

  • 6:33 pm - September 01, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
লিগস কাপ হেরে মেজাজ হারালেন সুয়ারেজ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ সেপ্টেম্বর-ইন্টার মায়ামি লিগস কাপ ফাইনালে সিয়াটেল সাউন্ডার্সের কাছে ৩-০ হারে হারের পর লুইস সুয়ারেজকে সিয়াটেল সাউন্ডার্সের একজন স্টাফের দিকে থুতু ফেলতে দেখা গেছে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দুই দলের খেলোয়াড়রা ধাক্কাধাক্কি ও ঝগড়ায় লিপ্ত হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ম্যাচ শেষে সুয়ারেজ ক্ষিপ্ত হয়ে আনন্দ করতে থাকা সিয়াটল মিডফিল্ডার ওবেদ ভারগাসকে হেডলকে ফেলে দেন। এরপর দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়।

এরপর সুয়ারেজ সিয়াটল সহকারী কোচের মুখে থুথু ছুড়ে দেন। ইন্টার মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও ব্যর্থ হন।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে হাজারো দর্শক সুয়ারেজের এই আচরণের সমালোচনা করেছেন এবং তার বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছেন। অনেক দর্শক সুয়ারেজের আচরণের তীব্র সমালোচনা করেছেন।

একজন লিখেছেন, ‘এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রতিপক্ষ স্টাফের দিকে থুথু ফেলা তাকে বিতর্কিত খেলোয়াড় হিসেবে চিহ্নিত করেছে। অন্য একজন মন্তব্য করেছেন, যদি ফিফা ও কনকাকাফ ন্যায্য থাকেন, এটি লুইস সুয়ারেজের পেশাদার জীবনের শেষ ম্যাচ হওয়া উচিত।

ইন্টার মিয়ামির প্রধান কোচ জাভিয়ের মাসচেরানো সাংবাদিকদের বলেন, আমি ঘটনার সময় দূরে ছিলাম, তাই মন্তব্য করতে পারছি না। তবে এমন ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। যদি কোনো প্রতিক্রিয়া হয়েছে, সম্ভবত তা প্ররোচনার কারণে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au