সর্বশেষ

একে একে ইরানের সামরিক নেতাদের হত্যা করছে ইসরায়েল – উঠে এলো মোসাদের গোপন কৌশল

  • 10:54 pm - September 01, 2025
  • পঠিত হয়েছে:১৬৯ বার
একে একে ইরানের সামরিক নেতাদের হত্যা করছে ইসরায়েল – উঠে এলো মোসাদের গোপন কৌশল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান দ্বন্দ্ব বহুদিনের। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক ইরানের শীর্ষ সামরিক নেতা, পরমাণু বিজ্ঞানী এমনকি সাংস্কৃতিক ব্যক্তিত্বদের টার্গেট করে হত্যার ঘটনায় নড়েচড়ে বসেছে বিশ্ব। এ হত্যাকাণ্ডগুলোর নেপথ্যে কাজ করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ—যার কৌশল এতটাই নিখুঁত যে ইরানের নিরাপত্তা ব্যবস্থা বারবার ভেঙে পড়ছে।

৩০ আগস্ট দ্য নিউইয়র্ক টাইমস প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ইরানের শীর্ষ নেতাদের চারপাশে থাকা দেহরক্ষীদের মোবাইল ফোন হ্যাক করে তাদের গতিবিধি ট্র্যাক করেছে মোসাদ। সেই তথ্য ব্যবহার করে ইসরায়েলি বিমানবাহিনী নির্ভুল হামলা চালায়।
শীর্ষ সামরিক কর্মকর্তারা নিজেরা ফোন ব্যবহার না করলেও তাদের নিরাপত্তাকর্মীরা মোবাইল বহন করতেন, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন। এই অসতর্কতাই পরিণত হয় মৃত্যুফাঁদে।

গত ১৬ জুনের একটি ঘটনার বর্ণনা দিয়েছে নিউইয়র্ক টাইমস। সেদিন তেহরানের পশ্চিমের পাহাড়ি এলাকায় ১০০ ফুট গভীর এক বাঙ্কারে বসে গোপন বৈঠক করছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, শীর্ষ সামরিক কমান্ডার এবং গোয়েন্দা কর্মকর্তারা।
কোনও ফোন সঙ্গে ছিল না, নিরাপত্তা ছিল অভেদ্য। কিন্তু বৈঠক শুরু হতেই ইসরায়েলি যুদ্ধবিমান ছয়টি বোমা নিক্ষেপ করে বাঙ্কারের প্রবেশ ও নির্গমন পথ ধ্বংস করে দেয়। ভেতরে উপস্থিত সবাই অল্পের জন্য প্রাণে বাঁচলেও বাইরে থাকা দেহরক্ষীরা নিহত হন। পরে জানা যায়, ওই দেহরক্ষীদের মোবাইল হ্যাক করেই ইসরায়েল হামলার সময় ও স্থান নির্ধারণ করেছিল।

প্রতিবেদনে বলা হয়, এই হামলা কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়। অন্তত দুই মাস আগে থেকেই ইরানের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল মোসাদ। তাদের শিথিলতা ও অসাবধানতার সুযোগ নিয়েই একের পর এক হামলা সফল হয়।

তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক সাসান কারিমি বলেন—
“শীর্ষ কর্মকর্তা ও সামরিক কমান্ডাররা ফোন বহন করেন না। কিন্তু তাদের চালক ও নিরাপত্তাকর্মীদের কাছে ফোন থাকে। তারা যে অসতর্ক ছিলেন, সেটিই শত্রুর সুযোগ করে দিয়েছে।”

অন্যদিকে ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেছেন—
“বেশি দেহরক্ষী রাখা আসলে দুর্বলতার প্রমাণ। আর আমরা সেই দুর্বলতাকেই কাজে লাগিয়েছি।”

ইরানের জন্য এ যেন এক সতর্কবার্তা—প্রযুক্তির যুগে সামান্য অসতর্কতাই সর্বনাশ ডেকে আনতে পারে। মোসাদের কৌশলী অপারেশন এখন ইঙ্গিত দিচ্ছে, যুদ্ধক্ষেত্র শুধু রণাঙ্গনে সীমাবদ্ধ নয়, বরং মোবাইল ফোনের সংকেত থেকেও মৃত্যুর ছায়া নেমে আসতে পারে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au