সর্বশেষ

লিভারপুলে যোগ দিচ্ছেন সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক, ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ভাঙল

  • 3:02 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
লিভারপুলে যোগ দিচ্ছেন সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক, ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ভাঙল ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ সেপ্টেম্বর- ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে লিভারপুল। ক্লাবটি সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে নিউক্যাসল ইউনাইটেড থেকে দলে টানতে ১২৫ মিলিয়ন পাউন্ডে সমঝোতায় পৌঁছেছে, যা ব্রিটিশ ট্রান্সফার ইতিহাসে নতুন রেকর্ড। অ্যাড-অনসহ চুক্তির মূল্য দাঁড়াতে পারে প্রায় ১৩০ মিলিয়ন পাউন্ড।

২৫ বছর বয়সী ইসাক সোমবারই লিভারপুলের ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছেছেন, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। গত মাসে ক্লাবের ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল নিউক্যাসল। এরপর ইসাক দলের সঙ্গে অনুশীলন বা ম্যাচে অংশ নেননি। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে অবশেষে সমাধান মেলেছে।

এ গ্রীষ্মে লিভারপুলের আগের ক্লাব রেকর্ড ছিল জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভার্টজ আনার মাধ্যমে—১০০ মিলিয়ন পাউন্ড প্রাথমিক ফি ও ১৬ মিলিয়ন অ্যাড-অন মিলিয়ে মোট ১১৬ মিলিয়ন পাউন্ড। ইসাকের আগমন সেই রেকর্ডও ভেঙে দিচ্ছে।

এদিকে হুগো একিতি, মিলোস কেরকেজ, জেরেমি ফ্রিমপং, জর্জি মামারদাশভিলি, আরমিন পেসসি ও জিওভান্নি লেওনিকে যুক্ত করে লিভারপুলের মোট ব্যয় এখন প্রায় ৪১৬.২ মিলিয়ন পাউন্ড (অ্যাড-অন ছাড়া), যা এক মৌসুমে প্রিমিয়ার লিগের কোনো ইংলিশ ক্লাবের সর্বোচ্চ খরচ।

লুইস দিয়াজ, ডারউইন নুনিয়েজ, জারেল কোয়ানসাহ, কাওইমহিন কেলেহের, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও বেন ডোক বিক্রি করে প্রায় ১৯০ মিলিয়ন পাউন্ড পুনরুদ্ধার করেছে ক্লাবটি। একই সঙ্গে ক্রিস্টাল প্যালেস থেকে ইংল্যান্ড ডিফেন্ডার মার্ক গেহি আনার আলোচনা চলছে।

আর্নে স্লটের দলে ইতিমধ্যেই দারুণ ছন্দ। রোববার আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে লিগে টানা জয়ের ধারায় আছে লিভারপুল। ইসাকের আগমন আক্রমণভাগে নতুন শক্তি যোগ করবে এবং ক্লাবের ভবিষ্যতকে আরও উজ্জ্বল করে তুলবে।

এই শাখার আরও খবর

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au