সর্বশেষ

১ ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয়

  • 3:44 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
১ ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয় ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ আগস্ট- নেদারল্যান্ডসের ইনিংস শেষেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। ম্যাচটা যে জিততে যাচ্ছে বাংলাদেশ, তা এক প্রকার নিশ্চিত ছিল। ব্যতিক্রম কিছুও হলো না সিলেটে।

অপেক্ষা শুধু কত তাড়াতাড়ি ম্যাচটা জিততে পারে বাংলাদেশ। ১০৪ রানের সেই লক্ষ্য ৪১ বল হাতে রেখে জিতেছে স্বাগতিকেরা। ৯ উইকেটের জয়ে সিরিজও নিজেদের করে নিয়েছেন তানজিদ হাসান তামিম-লিটন দাসরা।

লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে ৪০ রানের জুটি গড়েন তানজিদ তামিম-পারভেজ হোসেন ইমন। ৩ চার ও ১ ছক্কায় ইমন ২৩ রানে ফিরে যাওয়ার পর তানজিদ তামিম জয়ের বাকি কাজ করেন অধিনায়ক লিটনকে নিয়ে। তাতে শুরুতে দেখেশুনে খেলা ওপেনার পরে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটিও তুলে নিয়েছেন।

তানজিদ তামিম ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটির ইনিংসটি সাজান ৪ চার ও ২ ছক্কায়।বাঁহাতি ওপেনারের ৫৪ রানের বিপরীতে ১৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক লিটন। ২ ছক্কা হাঁকিয়ে একটা রেকর্ড গড়েছেন তানজিদ তামিম। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এ বছর এখন পর্যন্ত সংক্ষিপ্ত সংস্করণে ২৩ ছক্কা হাঁকিয়েছেন তিনি। ২২ ছক্কায় দুইয়ে আছেন ইমন। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ৩ সেপ্টেম্বর।

এর আগে বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডস। ১২০ বলের লড়াইয়ে যে মাত্র ১০৩ রানে অলআউট হয়েছে। তাতে বিব্রতকর এক রেকর্ডও গড়েছে ডাচরা। বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন দলীয় রানের। আগেরটি ছিল ১৩১ রানের, ২০১২ সালে নিজেদের ঘরের মাঠ হেগেতে করেছিল তারা।

প্রতিপক্ষকে অল্প রানে আটকাতে শুরুতে বোলিংয়ে নেতৃত্ব দেন নাসুম আহমেদ। প্রত্যাবর্তনের ম্যাচে সর্বোচ্চ ৩ উইকেটও নেন তিনি। বাঁহাতি স্পিনারের সঙ্গে পরে উইকেট উদযাপনে যোগ দেন দুটি করে উইকেট নেওয়া দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। প্রতিপক্ষরা এই রানটাও করতে পারত না যদি ৯ নম্বরে নেমে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস না খেলতেন আরিয়ান দত্ত।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au