সর্বশেষ

দুই বছরের জন্য বাংলাদেশে কাজ করবেন সাইমন টোফেল

  • 5:05 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ সেপ্টেম্বর-দেশি আম্পায়ারদের দক্ষতা বাড়াতে আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টোফেলকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিলেটে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ান এই আম্পায়ার টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতেন।

শুরুর দিকে শোনা গিয়েছিল ৩ বছরের চুক্তিতে থাকবেন টোফেল। তবে জানা গেছে, ২ বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন তিনি। আগামী দুই বছর দেশের আম্পায়ারসহ বাকি অফিসিয়ালদের নিয়ে কাজ করবেন প্রথিতযশা এই আম্পায়ার।

এ নিয়ে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, সম্প্রতি আমরা আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে যোগাযোগ করেছি। সে নানান দেশের আম্পায়ারদের উন্নতি নিয়ে কাজ করে। এমনকি সে আইসিসির সঙ্গেও যুক্ত। তার সঙ্গে আমরা ৪-৫ মাস- অনেকদিন ধরেই কথা বলছিলাম, এটা এখন অনুমোদন দেওয়া হয়েছে বোর্ডে।

১৯৯৯ সালে সাইমন প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেন এবং ২০০০ সালে টেস্টও আম্পায়ারিংয়ের সুযোগ পেয়ে যান। দক্ষতা এবং বিশ্বাস যোগ্যতার কারণে ২০০৩ সালে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন সাবেক এই অজি ক্রিকেটার।

২০০৩-২০১২ সাল পর্যন্ত আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ছিলেন সাইমন টোফেল। আইসিসির মেগা ইভেন্টের বড় সব ম্যাচ ও অ্যাশেজ সিরিজের মতো রোমাঞ্চকর লড়াইয়ে তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

সবমিলিয়ে ৭৪ টেস্ট, ১৭৪ ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন সাইমন টোফেল। এ ছাড়া ২০০৪-২০০৮ পর্যন্ত আইসিসির টানা পাঁচবারের বর্ষসেরা আম্পায়ার হওয়ার অনন্য রেকর্ডও তার রয়েছে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au