সর্বশেষ

নারী কাবাডি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে বাংলাদেশ

  • 5:12 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ভারতে নয় কাবাডির আসর বাংলাদেশে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ সেপ্টেম্বর-নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর হওয়ার কথা ছিল আগস্টের ৩ থেকে ১০ আগস্ট ভারতের হায়দরাবাদে। বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন যেদিন দল ঘোষণা করেছিল ২৬ জুলাই, ওই দিনই বিশ্বকাপ স্থগিত হওয়ার খবর আসে।

স্থগিত হওয়া নারী কাবাডি বিশ্বকাপ এখন বাংলাদেশে হতে পারে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন এরই মধ্যে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে সবুজ সংকেত পেয়েছে। এ মাসে বিশ্বকাপ আয়োজনের জন্য কাবাডি ফেডারেশন সরকারের কাছে আবেদন করেছে।

জাতীয় ক্রীড়া পরিষদের বিদায়ী নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বকাপ আয়োজনের সরকারি অনুমতির জন্য কাবাডি ফেডারেশন আমাদের কাছে যে আবেদন করেছিল সেটা আমরা পাঠিয়েছিলাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। ক্রীড়া মন্ত্রণালয় সেই আবেদন পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ে। এখন অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বাংলাদেশে বিশ্বকাপ কাবাডি হবে কিনা।

১৪ টি দেশের অংশ নেওয়ার কথা ছিল এই বিশ্বকাপে। এর মধ্যে পাকিস্তান ছিল না। এখন ভেন্যু যদি বাংলাদেশে হয় তাহলে আন্তর্জাতিক কাাবডি ফেডারেশন দল পরিবর্তন করে পাকিস্তানকে অন্তর্ভূক্ত করতে পারে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au