ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭
বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…
মেলবোর্ন ২ সেপ্টেম্বর-আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন মিচেল স্টার্ক। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকলেও টেস্টের ব্যস্ত সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেন এই তারকা পেসার।
অনেকদিন ধরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি স্টার্ক। সর্বশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন ৩৫ বছর বয়সী এই তারকা। অস্ট্রেলিয়ার হয়ে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন মিচেল স্টার্ক। অজিদের হয়ে ৬৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ৭৯ উইকেট শিকার করেছেন তিনি। এখন পর্যন্ত জাম্পার পর স্টার্ক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।
টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় স্টার্ক বলেন, ‘ টেস্ট ক্রিকেট সবসময় আমার প্রধান গুরুত্ব। অস্ট্রেলিয়ার হয়ে খেলা টি-টোয়েন্টির প্রতিটি মুহুর্ত আমি উপভোগ করেছি, বিশেষ করে ২০২১ বিশ্বকাপ। শুধু আমরা জিতেছি বলেই নয় পুরো যাত্রাটাই দারুণ ছিল।
টি-টোয়েন্টি থেকে অবসরে স্টার্ক
আগামী বছর অস্ট্রেলিয়ার বেশ ব্যস্ত সূচি রয়েছে। টেস্ট ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ, নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ, ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ বছর পূর্তির বিশেষ ম্যাচ এবং ইংলিশদের মাটিতে অ্যাশেজ রয়েছে অজিদের। এছাড়া ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপ।
স্টার্ক বলেন, ‘ ভারতের বিপক্ষে তাদের মাঠে টেস্ট সফর, অ্যাশেজ এবং ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকিয়ে আমি মনে করি এই অভিযানের জন্য সতেজ, ফিট এবং আমার সেরাটা ধরে রাখার জন্য এটাই(টি-টোয়েন্টি অবসর) আমার সেরা উপায়। এটি বোলিং গ্রুপকে সেই টুর্নামেন্টের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au