ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭
বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…
মেলবোর্ন ২ সেপ্টেম্বর- ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ সামনে রেখে লিওনেল মেসিকে ঘিরে আর্জেন্টিনায় চলছে আবেগের ঢেউ। আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
৩৮ বছর বয়সী মেসির জাতীয় দল ক্যারিয়ারে এটি হতে পারে বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে তাঁর শেষ ম্যাচ। কারণ, ২০২৬ বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত আগেই দিয়েছেন ফুটবল জাদুকর। তাই ভেনেজুয়েলা ম্যাচটিকে অনেকেই মেসির শেষ হোম ম্যাচ হিসেবে দেখছেন।
আর্জেন্টিনা কোচ স্কালোনি এ নিয়ে বলেন,
“মেসি যত দিন আছে, আসুন আমরা উপভোগ করি। ভবিষ্যৎ নিয়ে ভাববেন না। কখন অবসর নেবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওরই। মেসি এখনো মাঠে পার্থক্য গড়ে দেয়, আর গ্রেট খেলোয়াড়েরা সব সময় এমনই হয়।”
আগামী বছরের মার্চে বিশ্বকাপের আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলবে আর্জেন্টিনা। তবে ম্যাচের সময়সূচি নিয়ে সন্তুষ্ট নন স্কালোনি। তিনি মনে করেন, বিশ্বকাপ শুরুর মাত্র দুই মাস আগে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন ঠিক হয়নি।
২০২৬ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। এ বিষয়ে স্কালোনি বলেন,
“কত দল খেলবে সেটা বড় বিষয় নয়। তবে গরম নিয়ে দুশ্চিন্তা আছে। পুরো মৌসুম শেষে খেলোয়াড়েরা ক্লান্ত থাকবে, তাতে কাজটা কঠিন হবে।”
২০২৬ বিশ্বকাপ শেষেই আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে। এরপর ক্লাব ফুটবলে কোচিং করাবেন কি না—এ প্রসঙ্গে তিনি বলেন,
“কখনো ভাবিনি এ পর্যন্ত আসতে পারব। তাই কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না।”
সবশেষে আর্জেন্টিনার সবচেয়ে বড় অর্জন প্রসঙ্গে স্কালোনি জানান,
“আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো, যে ক্লাবেরই সমর্থক হোক না কেন, সবাই আর্জেন্টিনা জাতীয় দলের খেলা উপভোগ করে। আর্জেন্টিনার জার্সিটাই সবার ওপরে।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au