ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭
বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…
মেলবোর্ন, ২ সেপ্টেম্বর- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বুলবুল বলেন, “আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, হয় পরিচালকদের নির্বাচন। সেটাই প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব।”
এর আগে সোমবার বিকেল ২টার দিকে সিলেটের একটি পাঁচতারকা হোটেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা বসে। সেখানে আসন্ন নির্বাচন, ঢাকা লিগ এবং বিপিএলে ফিক্সিং–সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে জানানো হয়, অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে নির্বাচন।
বিসিবির সংবিধান অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ তার প্রথম সভা থেকে চার বছর। সর্বশেষ বিসিবির নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। নবনির্বাচিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় তার পরদিন। সংবিধান অনুসারে, বর্তমান কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করতে হবে।
এই প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে আলোচনায় সরব হয়ে উঠেছেন ক্রিকেট অঙ্গনের সংশ্লিষ্টরা। বুলবুলের এই ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু হলো বলা যায়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au