সর্বশেষ

ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলে ইতিহাস

  • 6:17 am - September 03, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ সেপ্টেম্বর-ইউরোপিয়ান ফুটবলে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো শেষ হয়েছে, আর প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বরাবরের মতোই খরচের রেকর্ড গড়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮,৭৮০ কোটি টাকার (৩ বিলিয়ন পাউন্ড) লেনদেনে ফুটবল বিশ্বের নজর কেড়েছে। যার মধ্যে রয়েছে লিভারপুলের ১২৫ মিলিয়ন পাউন্ডে কেনা (প্রায় ২০০০ কোটি টাকা) খরচ করে নিউক্যাসল ইউনাইটেডের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে দলে নেওয়া শুধু রেকর্ড নয়— পুরো লিগের প্রতিযোগিতাকে আরও উত্তপ্ত করে দিয়েছে।

ডেলয়েটের হিসাব অনুযায়ী, মোট খরচ ৩ বিলিয়ন পাউন্ড (প্রায় ৪৮,৭৮০ কোটি টাকা) ছাড়িয়েছে, যা পূর্বের ২.৩৬ বিলিয়ন পাউন্ডের (প্রায় ৩৮,৪৩৬ কোটি টাকা) রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছে। লিভারপুল একাই ৪০০ মিলিয়ন (প্রায় ৬,৫০৪ কোটি টাকা) ব্যয় করেছে, আর আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিউক্যাসলও ২০০ মিলিয়নের বেশি (প্রায় ৩,২৫২ কোটি টাকা) খরচ করেছে।

কেন এত ব্যয়?

ডেলয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের পরিচালক টিম লান বলেন, ‘প্রিমিয়ার লিগের প্রতিযোগিতা এখন সব সময়ের চেয়ে তীব্র। ইউরোপে খেলার জন্য প্রতিটি ক্লাব লড়ছে, আর বড় ক্লাবগুলো চাইছে নিজেকে আবার শীর্ষে ফিরিয়ে আনতে। এই প্রতিযোগিতা ফুটবল বাজারকেও তুঙ্গে নিয়ে গেছে।

নতুন চার বছরের টেলিভিশন রাইটস চুক্তি, ছয়টি ইংলিশ ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ খেলা এবং ক্লাবগুলোর নিজস্ব রাজস্ব— সব মিলিয়ে এই বিশাল ব্যয় সম্ভব হয়েছে। লান আরও বলেন, ‘প্রিমিয়ার লিগের আকর্ষণ, ইউরোপে খেলার সম্ভাবনা এবং ক্লাবগুলোর আর্থিক ক্ষমতা— সব মিলিয়ে এই বিশাল খরচ সম্ভব হয়েছে।

এটি প্রিমিয়ার লিগের ধারাবাহিক ১০তম গ্রীষ্ম, যখন মোট ব্যয় বিলিয়নের ঊর্ধ্বে পৌঁছেছে। সামনের বছরগুলোতেও এই ব্যয়ের ধারা কমবে না বলে তিনি মনে করেন।

সংক্ষেপে ব্যয়ের পরিসর

মোট খরচ: ৩ বিলিয়ন ≈ ৪৮,৭৮০ কোটি টাকা

লিভারপুল: ৪০০ মিলিয়ন ≈ ৬,৫০৪ কোটি টাকা

আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসল: ২০০ মিলিয়ন+ ≈ ৩,২৫২ কোটি টাকা

প্রিমিয়ার লিগের আর্থিক শক্তি এবং ইউরোপীয় প্রতিযোগিতার আকর্ষণ খেলোয়াড় কেনার বাজারকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তবে অন্য লিগগুলোর এক্ষেত্রে প্রতিযেগিতায় পিছিয়ে পড়তে হচ্ছে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au