সর্বশেষ

শেষ টি টোয়েন্টি জিতে ডাচদের হোয়াইটওয়াশ করতে চায় টাইগাররা

  • 1:56 pm - September 03, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ সেপ্টেম্বর-২-০ ব্যবধানে এগিয়ে থাকা যে কোনো দল নিজেদের মূল একাদশের নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তির পরখ করবে। বিশেষ করে বড় কোনো প্রতিযোগিতায় মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়া, পরীক্ষা-নিরীক্ষা একেবারেই স্বাভাবিক।

বাংলাদেশ সেই ‘সাহস’ কী দেখাবে? নাকি নেদারল্যান্ডসকে হারিয়ে হোয়াইটওয়াশের মিশনে থাকা দল নিজেদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমে সাফল্যের ষোলকলাপূর্ণ করবে? স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দুই দল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটায় মাঠে নামবে। এর আগ পর্যন্ত বাংলাদেশ দলকে নিয়ে জল্পনা কল্পনা চলবেই।
নেদারল্যান্ডসের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে যথাক্রমে ৮ ও ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ। সাফল্যে দল উচ্ছ্বসিত। কিন্তু কয়েকদিন পরই যখন এশিয়া কাপ তখন ‘পুচকে’ দলের বিপক্ষে ঘরের মাঠে, চেনা কন্ডিশনে খেলে কতটুকু আদর্শ প্রস্তুতি হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। যদিও এসব নিয়ে থোরাই কেয়ার টিম ম্যানেজমেন্টের। সিলেটে দুই টি-টোয়েন্টির সাফল্যকে বড় করেই দেখছে দল।

অথচ ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগের ঘটনাগুলো সবারই জানা। যেখানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে ডেকে এনে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। অথচ বিশ্বকাপে গিয়ে শূন্য হাতে ফিরেছিল। ‘ফেইক আত্মবিশ্বাসে’ ভরপুর হয়েছিল দল। তাতে ভুগেছিল বড় আসরে।

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপের তিন প্রতিপক্ষ হংকং, আফগানস্তিান ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা পূর্ণ সদস্য দল জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে। আফগানিস্তান শারজাতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলছে। যাদের বিপক্ষে কয়েক মাস আগে বাংলাদেশ সিরিজ হেরেছে। বাংলাদেশের প্রস্তুতি তাই কেমন হচ্ছে তা প্রশ্নই থেকে যাচ্ছে।

দল যদি পরীক্ষা-নিরীক্ষা করে তাহলে কাজী নুরুল হাসান সোহান আসতে পারেন। কার জায়গায় খেলবেন সেটাই প্রশ্ন। কেননা শেষ দিকে এখনও তাওহীদ হৃদয়, জাকের আলী ব্যাটিংয়ের সুযোগ পাননি। এছাড়া সাইফ উদ্দিন ও শামীম হোসেন পাটোয়ারীরও একাদশে থাকার সুযোগ হয়নি। তারা ম্যাচ খেলার সুযোগ পাবেন কিনা সেটাই দেখার।
তাসকিন, মুস্তাফিজ দুই টি-টোয়েন্টিতেই ভালো করেছেন। তাদের বিশ্রাম দিয়ে একাদশে সাইফ উদ্দিন ও শরিফুলকে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে সোহান ও শামীম কোথায় খেলার সুযোগ পান সেটাই দেখার।

নেদারল্যান্ডসের জন্য এই ম্যাচটি সম্মান বাঁচানোর। তারা বাংলাদেশকে এসেই হুমকি দিয়েছিল। বড় মঞ্চে শেষ ওয়ানডে বিশ্বকাপে ডাচরা বাংলাদেশকে হারিয়েছিল। সেই সুখস্মৃতিকে সঙ্গী করে এবার প্রথমবার বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামে দল। কিন্তু দুই ম্যাচে অহসায় আত্মসমর্পণে ম্যাচ জমাতে পারেননি তারা। শেষ ম্যাচে তাদের সামনে বড় সুযোগ নিজেদের মেলে ধরার। প্রমাণ করার।

লিটনের নেতৃত্বে টি-টোয়েন্টিতে ভালো সময়ই কাটাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর পাকিস্তানকেও হারায় লাল সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে নেদারল্যান্ডসকে উড়িয়েছে আগ্রাসন দেখিয়েই। শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারেননি তারা। ডাচদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে নিশ্চিতভাবে পূর্ণতার স্বাদটাই পেতে চায় দল।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au