সর্বশেষ

বিমানবন্দরে বিড়ম্বনার শিকার জাতীয় দলের ফুটবলাররা

  • 9:31 pm - September 03, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
৫ ঘন্টা দেরি ছাড়বে বাংলাদেশ ফুটবল দলের বিমান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ সেপ্টেম্বর-ঢাকা থেকে কাঠমান্ডুগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিল স্থানীয় সময় দুপুর দেড়টায়। বাংলাদেশ ফুটবল দল ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটের অপেক্ষায় ছিল। তখন বিমান বাংলাদেশ থেকে জানানো হয় ফ্লাইট বিলম্ব হয়ে সন্ধ্যা ৭টায় নির্ধারিত হয়েছে। নতুন ফ্লাইটসূচির বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে বাফুফে।

ফ্লাইট বিলম্ব হওয়ায় এখন বিমানবন্দরেই আরও পাঁচ ঘন্টা অপেক্ষা করতে হবে ফুটবল দলকে। এই বিড়ম্বনার ফলে বাংলাদেশ দলের নেপালে অনুশীলন করার আর কোনো সুযোগ নেই। এমনকি হোটেলেও রিকভারি সেশন করার সময় সেই অর্থে থাকবে না। ৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে প্রথম ম্যাচ খেলবেন জামালরা। পরবর্তী ম্যাচ ৯ সেপ্টেম্বর।

নেপাল সফর নিয়ে বাংলাদেশ দলের বিচিত্র অভিজ্ঞতা রয়েছে। এক যুগ আগে প্রীতি ম্যাচ খেলার জন্য রওনা হয়েছিল বাংলাদেশ দল। সেদিন ফ্লাইট বিড়ম্বনায় তাদের আর বিমানে চড়া হয়নি। বিমানবন্দরের পাশ্ববর্তী হোটেলে রাতে থেকে পরদিন আবার বিমান ধরতে হয়েছিল মামুনুলদের।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au