বিশ্ব

জাপানে নতুন প্রধানমন্ত্রী বাছাই: জটিল প্রক্রিয়ায় দৃষ্টি সারা বিশ্বের

  • 12:36 am - September 08, 2025
  • পঠিত হয়েছে:২৩ বার
জাপানে নতুন প্রধানমন্ত্রী বাছাই: জটিল প্রক্রিয়ায় দৃষ্টি সারা বিশ্বের । ছবি : এএফপি

মেলবোর্ন, ৮ সেপ্টেম্বর- জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা রোববার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এখন সবার দৃষ্টি পড়েছে—বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এ দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। তবে ইশিবার নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও তার জোটসঙ্গীরা সংসদের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারানোয় প্রধানমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়াটি এবার আগের যেকোনো সময়ের চেয়ে জটিল হয়ে দাঁড়িয়েছে।

দলীয় নেতৃত্ব নির্বাচনই প্রথম ধাপ

প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম শর্ত হলো এলডিপির সভাপতি হওয়া। তাই প্রথমেই এলডিপিকে ইশিবার উত্তরসূরি হিসেবে নতুন সভাপতি নির্বাচন করতে হবে। যদিও এর তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

২০২৪ সালের সেপ্টেম্বরের সর্বশেষ নেতৃত্ব নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রতিদ্বন্দ্বিতা করতে হলে প্রার্থীদের দলের অন্তত ২০ জন সংসদ সদস্যের মনোনয়ন পেতে হয়। এরপর দেশব্যাপী প্রচারণা ও বিতর্ক অনুষ্ঠিত হয় এবং ভোট দেন সংসদ সদস্য ও দলীয় সাধারণ সদস্যরা। গতবার এ নির্বাচনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যেখানে ইশিবা জয়ী হয়েছিলেন।

প্রথম রাউন্ডে প্রতিটি সংসদ সদস্য একটি করে ভোট পান এবং সাধারণ সদস্যদের ভোটও সমান সংখ্যক বণ্টন করা হয়। যদি কোনো প্রার্থী সরল সংখ্যাগরিষ্ঠতা পান, তবে তিনি সভাপতি নির্বাচিত হন। না হলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে দ্বিতীয় রাউন্ড হয়। দ্বিতীয় রাউন্ডে আবারও প্রতিটি সংসদ সদস্য একটি করে ভোট দেন, তবে সাধারণ সদস্যদের ভোট সীমিত হয়ে দাঁড়ায় ৪৭-এ।
অত্যন্ত বিরল ক্ষেত্রে সমতা হলে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। যদিও নেতৃত্ব নির্বাচনে এটি কখনো ঘটেনি, তবে ২০১০ সালে এলডিপির উচ্চকক্ষের সভাপতিত্ব নির্ধারণে লটারির ব্যবহার হয়েছিল।

এলডিপির সভাপতি নির্বাচিত হলেই স্বয়ংক্রিয়ভাবে প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত নয়, বিশেষ করে এবার যেহেতু দলটির হাতে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নেই। জাপানে প্রথা অনুযায়ী, প্রথমে নিম্নকক্ষ প্রধানমন্ত্রী মনোনয়নে ভোট দেয়। যেকোনো সাংসদকে প্রার্থী হিসেবে মনোনীত করা যায়। সাধারণত এখানে বিরোধী দলও তাদের নেতাকে প্রার্থী হিসেবে দাঁড় করায়।

কোনো প্রার্থী সরল সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি অনুমোদিত হন। না হলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে আবার ভোট হয়। এরপর বিষয়টি উচ্চকক্ষে গড়ায়। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হতে হলে নিম্নকক্ষের সদস্য হতে হয়। যদি দুই কক্ষ ভিন্ন সিদ্ধান্ত নেয়, তবে নিম্নকক্ষের সিদ্ধান্তকেই চূড়ান্ত ধরা হয়। ২০০৮ সালে এমন নজির তৈরি হয়েছিল, যখন নিম্নকক্ষ এলডিপি প্রার্থীকে বেছে নিয়েছিল এবং উচ্চকক্ষ বিরোধী প্রার্থীকে সমর্থন করেছিল।

১৯৯৪ সালে এলডিপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জাপান সোশ্যালিস্ট পার্টি ও আরেকটি ছোট দলের সঙ্গে জোট গড়ে ক্ষমতায় ফিরে। সে সময় সমাজতান্ত্রিক নেতা তোমিইচি মুরায়ামা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ফলে এবারও নতুন রাজনৈতিক সমঝোতা বা জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যে-ই প্রধানমন্ত্রী নির্বাচিত হোন না কেন, তিনি চাইলে জাতীয় ম্যান্ডেট নিশ্চিত করার জন্য দ্রুত নির্বাচন ডাকতে পারেন। এতে জাপানের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে।

বিশ্লেষকেরা বলছেন, এলডিপির ভেতরের নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে সংসদীয় ভোটাভুটি—সবকিছুতেই এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। তাই জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে সারা বিশ্বের কৌতূহল এখন তুঙ্গে।

সূত্রঃ  রয়টার্স

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালিতে তৃতীয় জাহাজে হামলা: ভ্যানগার্ড

মেলবোর্ন, ২২ এপ্রিল- মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে আবারও একটি কার্গো জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ভ্যানগার্ড। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম ব্যস্ত এই…

জোহানেসবার্গে গুলিতে নিহত নোয়াখালীর আওয়ামী লীগ নেতা আবু নাছের

মেলবোর্ন, ২২ এপ্রিল- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু নাছের (৫০)। মঙ্গলবার…

জ্বালানি তেলের দাম কমালো চীন

মেলবোর্ন, ২২ এপ্রিল- ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে চীন। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার সঙ্গে…

সাফের হ্যাটট্রিক মিশনে ভারত-মালদ্বীপের গ্রুপে বাংলাদেশ

মেলবোর্ন, ২২ এপ্রিল- দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নিজেদের আধিপত্য ধরে রাখতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। টানা দুইবারের চ্যাম্পিয়ন দল এবার হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে নামছে, যেখানে…

মুক্তি পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

মেলবোর্ন, ২২ এপ্রিল- তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে তার দেড় মাস বয়সী শিশুকন্যাকে সঙ্গে…

কেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প

মেলবোর্ন, ২২ এপ্রিল- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সামরিক অভিযান পুনরায় শুরু না করে শেষ মুহূর্তে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au