বাংলাদেশ

এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে

  • 2:27 pm - October 28, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী শনিবার (৩১ অক্টোবর)। ওই দিন বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর পরীক্ষার্থীরা অনলাইন, মুঠোফোনে খুদে বার্তা এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলাফল সংগ্রহের পদ্ধতি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd থেকে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা ও ডাউনলোড করা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ফলাফল বিভাগে গিয়ে নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) ব্যবহার করে ফলাফলের তালিকা ডাউনলোড করতে পারবে। এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

মুঠোফোনে খুদে বার্তায় ফল জানার নিয়ম

মুঠোফোনের বার্তা অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি ফাঁকা জায়গা দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, একটি ফাঁকা জায়গা, পরীক্ষার্থীর রোল নম্বর, আরেকটি ফাঁকা জায়গা দিয়ে 2026 লিখে বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি খুদে বার্তায় পরীক্ষার্থীকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংবাদপত্রের কার্যালয় থেকে সরাসরি ফলাফল বিতরণ করা হবে না। তাই নির্ধারিত ওয়েবসাইট, খুদে বার্তা অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে।

এদিকে, প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত। পুনর্নিরীক্ষণের বিস্তারিত নিয়ম ও আবেদনপ্রক্রিয়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ফল প্রকাশের পর পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল যাচাই এবং প্রয়োজন হলে পুনর্নিরীক্ষণের আবেদন করার প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

সৌদিকে সামরিক সহায়তার মিসরীয় সিদ্ধান্ত ‘যুদ্ধ ঘোষণা’: হুতিদের দাবি

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে মিসরের পার্লামেন্টের অনুমোদনকে ইয়েমেনের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ বলে অভিহিত করেছে ইরানসমর্থিত হুতি গোষ্ঠী। মঙ্গলবার (২৭ অক্টোবর) টেলিগ্রামে…

হুথি হামলার আশঙ্কায় সৌদি আরবে আরও সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে পাকিস্তান

ইয়েমেনের হুথি গোষ্ঠীর কাছ থেকে সম্ভাব্য হামলার হুমকি এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরবে সামরিক সহায়তা বাড়িয়েছে পাকিস্তান। দেশটিতে নতুন করে সেনাসদস্য, ক্ষেপণাস্ত্র, রকেট, আকাশ…

রাজধানীতে যুবদল নেতার ঘাড়ে চাপাতি দিয়ে কোপ, ঢামেকের আইসিইউতে ভর্তি

রাজধানীর আদাবরে আব্দুল আহাদ মুন্না নামে যুবদলের এক সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আদাবর ১৩ নম্বর…

৯ মাসে নির্যাতনের শিকার ২ হাজার ১৭১ নারী ও কন্যাশিশু

চলতি বছরের প্রথম নয় মাসে দেশে বিভিন্ন ধরনের নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছেন ২ হাজার ১৭১ জন নারী ও কন্যাশিশু। বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড…

ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড, কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ

ইসরায়েলের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত দেশটির ৪৪ দশমিক ৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন, যা…

লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, অসুস্থ ৪১ জন

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি। তাঁদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এ ছাড়া সাগরপথে আটক হওয়ার পর ৩৬ জনকে দেশটির রাজধানী ত্রিপোলির তাজৌরা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au