সর্বশেষ

গুগল দেখে আফগান কোচ নিশ্চিত হলো এশিয়া কাপ জিততে পারেনি বাংলাদেশ

  • 7:01 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:৬২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ সেপ্টেম্বর-বাংলাদেশের কোনো বড় শিরোপা নেই। বিশ্বকাপে কখনও সেমিফাইনালও খেলতে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার খেলেছে সেমিফাইনাল। এশিয়া কাপে ৩ বার ফাইনাল। তবে কখনই ধরা দেয়নি আরাধ্য শিরোপা। অথচ জনাথন ট্রট ভাবতেন, বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে!

আফগানিস্তানের প্রধান কোচ বাংলাদেশকে এশিয়ার সাবেক সেরা দল হিসেবে ধরে নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভালো করার ছক কষছিলেন। সংবাদ সম্মেলনে সেই ভুল ভাঙতেই যেন একটু হতাশ হলেন। তবে চেহারার হতাশার আড়ালে নিশ্চয়ই লুকিয়ে ছিল, বাংলাদেশকে আরেকটু সহজ প্রতিপক্ষ হিসেবে পাওয়ার স্বস্তি!

সাম্প্রতিক সময়ে আফগানিস্তান বেশ সফল বাংলাদেশের বিপক্ষে। আর তাই এই ম্যাচেও ফেভারিট কি আফগানিস্তান, বাংলাদেশ চাপে থাকবে কিনা, লিটন দাসদের জন্য যে ডু ওর ডাই ম্যাচ। জবাব দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেললেন আফগান কোচ। দাবি করলেন, বাংলাদেশ নাকি সাবেক এশিয়া কাপ চ্যাম্পিয়ন!

জনাথন ট্রট বলেন, ‘আমারও তাই মনে হয়। তবে দেখুন বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে।‘ এ সময় সাংবাদিকরা ভুল ধরিয়ে দিলে বলেন, ‘ওহ আচ্ছা, ফাইনাল খেলেছে। তারা এখন ট্রফি জিততে চায়।‘ তবে তৎক্ষণাৎ ট্রটের মনে হতে থাকে, কোথাও কোনো ভুল হচ্ছে। জোর গলায় দাবি করলেন, ওয়ানডেতে একবার এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। এরপর গুগোল চেক করে নিশ্চিত হলেন, তিনি সঠিক নাকি ভুল!

ট্রট বলেন, ‘আমার মনে হয় তারা পঞ্চাশ ওভারের এশিয়া কাপ জিতেছে। জিতেনি? তুমি কি নিশ্চিত? দাঁড়াও চেক করে নিই।‘

শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের পরাজয়ের পর আকাশ চোপড়া বলেছিলেন, টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২০-২৫ বছর পরও একটি দলের এশিয়া কাপ শিরোপা না থাকা মানে দলটির কোনো উন্নতিই হয়নি। ট্রটের এই ভুল কিংবা খামখেয়ালী হয়ত হাসির খোরাক, তবে বাংলাদেশ যে এখনও এশিয়া কাপের শিরোপা জিততে পারেনি, আর তা যে একেবারেই মেনে নেওয়ার মতো ব্যাপার নয়, এই বিষয়টিও কি নতুন করে সামনে এলো বিগ ম্যাচের আগে?

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au