সর্বশেষ

লেভেল ফোর কোচ সম্পন্ন করলেন টাইগারদের সাবেক পেসার মঞ্জু

  • 7:19 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ সেপ্টেম্বর-বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম মঞ্জু খেলা ছেড়েছেন অনেক আগেই। এরপর যোগ দিয়েছিলেন কোচিং ক্যারিয়ারে। পরবর্তীতে ছিলেন নারী দলের নির্বাচকও। সবশেষ এবার অর্জন করলেন লেভেল-৪ কোচিং সার্টিফিকেট।

এমন সাফল্যের পর মঞ্জু বলেন, ‘আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে লেভেল-৪ কোচিং সার্টিফিকেশন সফলভাবে সম্পন্ন করেছি। এই অর্জন আমাকে একজন স্বীকৃত লেভেল-৪ ক্রিকেট কোচ হিসেবে পরিচিত করেছে, যা আমার হাই-পারফরম্যান্স কোচিং ও নেতৃত্বের যাত্রাকে আরও শক্তিশালী করবে।

এর আগে বাংলাদেশ জাতীয় দলের পেস বিভাগের দায়িত্বও সামলেছেন মঞ্জু। পরবর্তীতে কাজ করেছেন বাংলাদেশ নারী দলের সঙ্গেও। বর্তমানে চীনের নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই সাবেক পেসার।

কোচিংয়ের পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের প্রোগ্রাম ম্যানেজারের দায়িত্বেও ছিলেন মঞ্জু।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au