সর্বশেষ

ঢাকা বিভাগ থেকে কাউন্সিলরশিপ পেলেন বুলবুল

  • 7:34 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ সেপ্টেম্বর-দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই অনুষ্ঠিত হবে বোর্ডের নির্বাচন। আগেই জানা ছিল, আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম- দুজনেই অংশ নেবেন বিসিবির নির্বাচনে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিভাগ থেকে কাউন্সিলরশিপ গ্রহণ করেছেন ‍বুলবুল।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে সেখান থেকে কাউন্সিলরশিপ গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। সেখানে তিনি একটি বৈঠকও করেছেন।

গত বছর এনএসসি থেকে মনোনয়ন পেয়ে বিসিবি পরিচালক হয়েছিলেন নাজমুল আবেদীন ফাহিম। আর চলতি বছর এনএসসি থেকে মনোয়ান দেওয়া হয় বুলবুলকে। পরবর্তীতে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচন হন তিনি। তবে বর্তমানে বুলবুল ও ফাহিম দুজনের কেউই এনএসসির কোটায় নির্বাচন করতে চাচ্ছেন না।

কেননা, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসাবে থাকলে যে কোনো সময় বাদ পড়তে পারেন বোর্ডের বর্তমান সভাপতি। এমন আশঙ্কা থেকে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়ে পরিচালক পদে নির্বাচন করতে চান তিনি। তাই মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর করা হয় তাকে।

ক’দিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। সেই কমিটিতে মোহাম্মদ আশরাফুলের নাম ছিল। কিন্তু গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নতুন এক বিজ্ঞপ্তিতে এনএসসি জানিয়েছে, আশরাফুলের পরিবর্তে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিতে যুক্ত করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au