সর্বশেষ

যুক্তরাষ্ট্রের আচরণ আক্রমণাত্মক, যোগাযোগ বিচ্ছিন: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

  • 8:19 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার বলেছেন, তার দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক ঘটনাগুলোকে কোনো ‘উত্তেজনা’ নয় বরং সরাসরি ‘আক্রমণ’ হিসেবে দেখতে হবে। তিনি জানান, বর্তমানে দুই দেশের সরকারের মধ্যে কার্যত কোনো ধরনের যোগাযোগ নেই।

মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং এটিকে মাদকবিরোধী অভিযানের নামে আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহার করছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের এক সামরিক হামলায় ভেনেজুয়েলার একটি নৌকা ডুবে যায় এবং এতে ১১ জন নিহত হন। ওয়াশিংটন দাবি করেছে, ওই নৌকায় অবৈধ মাদক বহন করা হচ্ছিল। তবে মাদুরো বলেন, এ হামলা ছিল একটি “অপরাধমূলক আক্রমণ,” যার বৈধতা প্রমাণে যুক্তরাষ্ট্র নানা অজুহাত দাঁড় করাচ্ছে।

এক সংবাদ সম্মেলনে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে মাদুরো বলেন, “এটা কোনো উত্তেজনা নয়। এটি সর্বাত্মক আক্রমণ— আমাদের অপরাধী বানিয়ে বিচারিক আক্রমণ, প্রতিদিনের হুমকির মাধ্যমে রাজনৈতিক আক্রমণ, কূটনৈতিক আক্রমণ এবং সামরিক আগ্রাসনের ধারাবাহিকতা।”

তিনি জানান, অতীতে তার সরকার বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখলেও সম্প্রতি সেই যোগাযোগ ‘সম্পূর্ণ ছিন্ন’ হয়ে গেছে। মাদুরোর ভাষায়, “যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ নষ্ট হয়ে গেছে, তারা নিজেরাই তা নষ্ট করেছে বোমা হামলার হুমকি, মৃত্যু আর ব্ল্যাকমেইলের মাধ্যমে।”

যদিও তিনি পরে যোগ করেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভেনেজুয়েলানদের দেশে ফেরানোর মতো মানবিক প্রয়োজনে এখনো কিছু মৌলিক যোগাযোগ বিদ্যমান।

মার্কিন কংগ্রেসের সদস্যদের চাপ থাকা সত্ত্বেও গত সপ্তাহের ওই হামলা নিয়ে ট্রাম্প প্রশাসন তেমন কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এদিকে ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, তারা মাদক চোরাচালান দমন ও দেশ রক্ষায় হাজার হাজার সেনা মোতায়েন করেছে। একইসঙ্গে তারা দাবি করেছে, নিহতদের কেউই ট্রেন দে আরাগুয়া নামের অপরাধী চক্রের সদস্য ছিল না, যা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।

মাদুরো বারবার অভিযোগ করে আসছেন যে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। ট্রাম্প প্রশাসনও প্রকাশ্যে ভেনেজুয়েলার বিরোধী দলকে সমর্থন দিয়ে আসছে। বিরোধীরা দাবি করছে, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রকৃত বিজয়ী তারা, মাদুরো নন।

এ ছাড়া গত সপ্তাহে ভেনেজুয়েলা সরকার অভিযোগ করে যে, একটি মার্কিন যুদ্ধজাহাজ অবৈধভাবে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করে একটি টুনা মাছ ধরার জাহাজকে আটকে রেখেছিল এবং আট ঘণ্টা ধরে সেটি দখল করে রাখে। সোমবার আবারও মাদুরো সেই অভিযোগ তুলে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছে করেই কোনো ঘটনার জন্ম দিতে চাইছে।”

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au