সর্বশেষ

চ্যাম্পিয়ন লিগ দিয়ে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে ফিরেছেন জুড বেলিংহাম

  • 8:23 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ সেপ্টেম্বর-দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দলে ফিরলেন জুড বেলিংহাম। কাঁধের অস্ত্রোপচারের পর কয়েক মাস মাঠের বাইরে কাটাতে হওয়া এই ইংলিশ মিডফিল্ডারকে চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইয়ের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য স্কোয়াডে রেখেছে রিয়াল মাদ্রিদ। তার প্রত্যাবর্তন নিঃসন্দেহে লস ব্লাঙ্কোস শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।

২০২৩ সালের নভেম্বরে রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগার ম্যাচে বাম কাঁধে গুরুতর চোট পান বেলিংহাম। ব্যথা সঙ্গী করেই খেলতে থাকলেও শেষ পর্যন্ত তা সহনীয় সীমা ছাড়িয়ে যায়। এ বছরের জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ শেষে লন্ডনে অস্ত্রোপচারে যান তিনি। ধারণা করা হয়েছিল, পুরো সুস্থ হতে তার ১০ থেকে ১২ সপ্তাহ লাগবে এবং মৌসুমের শুরু মিস করবেন।

তবে পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে ওঠেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। সেপ্টেম্বরে তিনি নন-কন্টাক্ট ট্রেনিং শুরু করেন এবং কোচ জাবি আলোনসোর আশা ছিল ‘এল ক্লাসিকোর’ আগে তাকে পাওয়া যাবে। কিন্তু সেই সময়ের আগেই দলে ফিরলেন বেলিংহাম।

চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচ দিয়েই অনেকদিন পর আবার রিয়ালের জার্সিতে দেখা যেতে পারে তাকে। বেলিংহামের ফেরায় শুধু মাঝমাঠে স্থিতিই আসবে না, বেঞ্চের গভীরতাও বাড়বে, যা ইউরোপীয় অভিযানে মাদ্রিদের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে।

রিয়াল সমর্থকরাও তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় তারকার মাঠে ফেরার মুহূর্ত দেখার জন্য।

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au