সর্বশেষ

নির্বাচন নিয়ে আমি কোন গ্রুপিং করছি না: বুলবুল

  • 8:18 pm - September 16, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ সেপ্টেম্বর-চলতি মাসের শুরুতে জানা গিয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবির নির্বাচন। ওই সময় নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এরই মাঝে গত সপ্তাহে আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিসিবি। এরপর জানা যায়, বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর।

আসন্ন নির্বাচন ঘিরে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, নির্বাচন ঘিরে কোনো গ্রুপিং তিনি দেখছেন না। বুলবুল বলছিলেন, ‘আমি কোনো গ্রুপ দেখতে পাচ্ছি না। যারা ইলেকশনে আসবে তারা সবাই একসাথে নির্বাচন করবে। উৎসব হবে একসাথে। আমি ব্যাপারটা এর মধ্যে দেখছি আর কি।

বুলবুল আরো বলেন, ‘আমরা তো যেটা দেখছি যে পরিবেশটা এখনো তৈরি হচ্ছে। এখনো কাউন্সিলরশিপ আসছে। ১৮ তারিখের পরে তো পুরো ব্যাপারটা চলে যাবে নির্বাচন কমিশনারের হাতে। যে সদস্যরা আছে তাদের কাছে তো এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের অনেক কাজ চলছে। সেই সাথে নির্বাচনের কাজ চলছে। কাজ এখন মনোযোগ দিয়ে করছি যাতে সফল এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়।

পরে এশিয়া কাপ নিয়ে বুলবুল বলেন, ‘দুটো দুই ব্যাপার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের টুর্নামেন্টে টিকে থাকার জন্য। আমি বোর্ড সভাপতি হয়ে দল সম্পর্কে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au