সর্বশেষ

এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করতে হলে বাংলাদেশকে মেলাতে হবে যে সমীকরণ

  • 8:41 pm - September 16, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ সেপ্টেম্বর-এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে জয় প্রায় হাতছোঁয়া দূরত্বে রেখেও শেষ পর্যন্ত হংকং হেরে যায়। যদি সেই ম্যাচে অঘটন ঘটত, তবে বাংলাদেশ আরও স্বস্তিতে সুপার ফোরের স্বপ্ন দেখতে পারত। তবে এখনো টাইগাররা ছিটকে যায়নি। আছে কিছু জটিল সমীকরণ।

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে নামবে বাংলাদেশ।

সুপার ফোরে টিকে থাকতে হলে প্রথম শর্ত, ম্যাচটি অবশ্যই জিততে হবে। তবে আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স এবং ভেন্যু অনেকটা আফগানদের হোম গ্রাউন্ড হওয়ায় কাজটা সহজ নয়।

সমীকরণ ১: বাংলাদেশ জিতল, আর আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে শ্রীলঙ্কা জিতল—তাহলে কোনো সমস্যা নেই। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হবে শ্রীলঙ্কা, আর ৪ পয়েন্টে বাংলাদেশ উঠে যাবে সুপার ফোরে।

সমীকরণ ২: বাংলাদেশ জিতল, কিন্তু আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারাল—তাহলে তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে সমান (৪ করে)। তখন সিদ্ধান্ত হবে রান রেটে। এখানে বর্তমানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান এগিয়ে আছে। ফলে আফগানদের বিপক্ষে বাংলাদেশকে বড় ব্যবধানে জিততে হবে।

সমীকরণ ৩: বাংলাদেশ হেরে গেলে সব সমীকরণই শেষ। টাইগারদের পয়েন্ট থাকবে ২, আর শ্রীলঙ্কা ও আফগানিস্তান দু’দলই আগেই নিশ্চিত হয়ে যাবে ৪ পয়েন্টের মালিক। তখন বাংলাদেশ আর কোনোভাবেই সুপার ফোরে যেতে পারবে না।

এই শাখার আরও খবর

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

ধন-ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী লক্ষ্মীপূজা আজ রোববার (২৫ অক্টোবর)। ধন-সম্পদ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর আরাধনায় দেশের বিভিন্ন স্থানে পূজার আয়োজন…

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা কী?

ওটিএন বাংলা রিপোর্ট : ইলিশের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেও রাজবাড়ীর পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার ও প্রকাশ্যে বিক্রি।…

কেন ওয়ান নেশনের দিকে ঝুঁকছেন অস্ট্রেলিয়ান ভোটাররা?

ওটিএন বাংলা ডেস্ক: জীবনযাত্রার বাড়তি ব্যয়, সাধ্যের মধ্যে আবাসন পাওয়ার সংকট এবং অভিবাসন নিয়ে উদ্বেগ—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার প্রধান দুই রাজনৈতিক শক্তি লেবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au