সর্বশেষ

জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আসর শুরু করেছে আর্সেনাল

  • 9:28 am - September 17, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ সেপ্টেম্বর-৭১তম মিনিটে বদলি নেমে কয়েক সেকেন্ডের মধ্যেই আর্সেনালকে কাঙ্ক্ষিত গোল এনে দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ম্যাচের শেষদিকে আবার অ্যাসিস্ট করে গোল করালেন আরেক বদলি লিয়ান্দ্রো ট্রোসার্ডকে দিয়ে। তাতে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করলো আর্সেনাল।

অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে হারাল তারা।

প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ চলছিল সমানে সমান। খুব একটা সুযোগ তৈরি করতে পারছিলেন না গানারদের নতুন দুই সাইনিং ভিক্টর ইয়োকেরেশ ও এবেরেচি এজে। যদিও গোল করার জন্য দুটি ভালো সুযোগ এসেছিল ইয়োকেরেশের সামনে। তবে ২৬ ও ৪৮তম মিনিটে বক্সের ভেতর থেকে নেয়া সুইডিশ স্ট্রাইকারের দুটিই হেড-ই লক্ষ্যে থাকেনি।

এদিন বিরতির আগে হেডের চেষ্টায় সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান ইয়োকেরেশ। তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি মাথায় ব্যান্ডেজ বেঁধে। ৬৫তম মিনিটে তাকে তুলে বদলি নামানো হয় ট্রোসার্ডকে। ৭১তম মিনিটে এবেরেচি এজের বদলি নামেন মার্তিনেল্লি।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠে নামতেই বদলে যায় ম্যাচের মোড়। মাঝমাঠে লাফিয়ে ফ্লিক করে তাকে চমৎকার এক পাস দেন ট্রোসার্ড। বল নিয়ন্ত্রণে নিয়ে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ছিটকে ফেলে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন মার্তিনেল্লি।

এরপর নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে আবার দুই বদলি খেলোয়াড়ের রসায়ন। বাঁ দিক দিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কাট-ব্যাট করেন মার্তিনেল্লি। দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে বল জালে পাঠান বেলজিয়ান ফরোয়ার্ড ট্রোসার্ড। ২-০ গেলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে ডাচ ক্লাব পিএসভিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বেলজিয়ান ক্লাব ইউনিয়ন সেইন্ট-গিলোইজ।

এই শাখার আরও খবর

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au