সর্বশেষ

বাংলাদেশের কাছে হারের কারণ জানলেন রশিদ খান

  • 6:25 pm - September 17, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ সেপ্টেম্বর-এশিয়া কাপের গ্রুপ ‘বি’-র ম্যাচে আফগানিস্তানকে আট রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে বিশাল ব্যবধানে হারানোর পর রশিদ খানের দলের এটি প্রথম হার। এই হারের মূল কারণ হিসেবে নিজের আউটকে দায়ি করেছেন আফগান অধিনায়ক। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৪ রান করে বাংলাদেশ ।

ওপেনার তানজিদ হাসান ঝোড়ো অর্ধশতক হাঁকিয়ে দলকে দারুণ সূচনা দেন। তার সঙ্গে সাইফ হাসান ৩০ এবং মিডল-অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ২৬ রান করেন। আফগানিস্তানের পক্ষে রাশিদ খান ও নূর আহমদ দুইজনই দুটি করে উইকেট নেন। আজমতুল্লাহ ওমরজাই নেন এক উইকেট ।

লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রান করে। আট রানের জয় পায় বাংলাদেশ। শেষ দুই ওভারে আফগানদের দরকার ছিল ২৭ রান। উইকেটে ছিলেন রশিদ।

১৯তম ওভারের প্রথম বলে মুস্তাফিজকে বাউন্ডারি মেরে শুরু করলেও পরের বলে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে ফেরনে তিনি। ১১ বল খেলে ২০ রান করেন তিনি। পরের বলে আউট হন আল্লাহ গজানফরও। ৯ নম্বরে নেমে নূর আহমদ ৯ বল খেলে ১৪ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

ম্যাচ শেষে রশিদ খান বলেন, ‘আমরা শেষ পর্যন্ত ম্যাচে ছিলাম। আমার আউট হওয়া পর্যন্ত সব ঠিক ছিল, তবে আমরা ম্যাচ শেষ করতে পারিনি। এই সময়ে ১৫ বলের মধ্যে ৩০ রান করা সম্ভব, কিন্তু আমরা নিজেরা চাপে পড়ে গিয়েছিলাম এবং শটগুলো ঠিকভাবে খেলতে পারিনি।

তিনি আরো যোগ করেন, ‘আমাদের বোলিং ইউনিট সত্যিই দুর্দান্ত কাজ করেছে। প্রথম ১০ ওভারে ৯০ রান হওয়ার পরও আমরা বাংলাদেশকে ১৬০-এর নিচে রাখতে পেরেছি। তবে কিছু অনাবশ্যক ঝুঁকিপূর্ণ শট খেলার কারণে আমরা সুযোগ নষ্ট করেছি।

আফগানিস্তান পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বৃহস্পতিবার সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে। রশিদ সতর্ক করে বলেন, ‘পরবর্তী ম্যাচ বড় চ্যালেঞ্জ। আমাদের ভুল থেকে শিখে মানসিকভাবে শক্ত থাকতে হবে।

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au