সর্বশেষ

আয়ারল্যান্ডকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজে এগিয়ে গেলো ইংল্যান্ড

  • 4:59 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ সেপ্টেম্বর-তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। এই ম্যাচে রেকর্ড বইয়ে নাম লিখেছেন জ্যাকব বেথেল। ইংলিশদের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে টস করেন তিনি। তবে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন ফিল সল্ট।

টস জিতে আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান বেথেল। আর টস করতে নেমেই ইতিহাস গড়েন তিনি। টস করতে নেমেই শতাব্দীর রেকর্ড ভেঙে দেন বেথেল। ইংলিশদের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে টস করেছেন তিনি। এর আগে ১৮৮৯ সালে মন্টি বোডেন ২৩ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে স্বাগতিকরা। ওপেনিং জুটি থেকে আসে ৫৭ রান। ২৪ রান করে রস অ্যাডায়ার বিদায় নিলে দ্রুত আরেকটি উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর হ্যারি টেক্টর ও লোরকান টাকার মিলে গড়েন ১২৩ রানের জুটি। যেখানে টাকার ৩৬ বলে ৫৫ রান করে আউট হলেও ৬১ রানে অপরাজিত ছিলেন টেক্টর। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আয়ারল্যান্ড। ইংল্যান্ডের হয়ে একটি উইকেট পেয়েছেন ওভারটন, ডসন এবং আদিল রশিদ।

আয়ারল্যান্ডের দেয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন সল্ট ও বাটলার। মাত্র ৪.৩ ওভারে ৭৪ রানের জুটি গড়েন তারা। ১০ বলে ২৮ রান করে বিদায় নেন বাটলার। এরপর বেথেল নেমেও ঝড় তুলেছেন। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ ছন্দে থাকা সল্ট-ই ইংল্যান্ডের জয়ের নায়ক। ৪৬ বলে ৮৯ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।

শেষ দিকে দ্রুত কিছু উইকেট পড়লেও তাতে জয় পেতে কষ্ট হয়নি ইংল্যান্ডের। ১৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংলিশরা। আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন হামফ্রেস এবং হুম। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) একই মাঠে।

এই শাখার আরও খবর

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au