বাংলাদেশ

ইতোমধ্যে বিএনপির ৭ হাজারের বেশি নেতাকর্মী পদচ্যুত-বহিষ্কৃত: তারেক রহমান

  • 7:13 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
তারেক রহমান । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ইতোমধ্যে ৭ হাজারের বেশি নেতাকর্মীকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পদচ্যুত বা বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারেক রহমান লিখেছেন, “আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে বিএনপি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামোকে মজবুত করছে এবং সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কাছে ছুটে যাচ্ছে।”

তিনি আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে অনেক নেতাকর্মীকে শাস্তির আওতায় আনা হয়েছে। “বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষাপটে এগুলো ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়; বরং সেটিই আমাদের শক্তি,” যোগ করেন তিনি।

এর আগে গত সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়—অক্টোবরের মাঝামাঝি থেকে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করবে দলটি। এ প্রচারণায় জনমত গঠন, বিরোধী দলের সমালোচনার জবাব এবং সংস্কারের অঙ্গীকার তুলে ধরা হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকটির সভাপতিত্ব করেন তারেক রহমান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, “নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই আবারও প্রমাণ হলো যে, বিএনপি সততার ব্যাপারে আন্তরিক। আমরা যেসব মানদণ্ড ক্ষমতাসীনদের কাছে দাবি করি, নিজেদেরও সেই একই মানদণ্ডে দাঁড় করাই। জনগণের আস্থা পুনর্গঠনের এটাই সঠিক পথ—বিশেষত তরুণদের কাছে।”

বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রসঙ্গ টেনে তারেক রহমান জানান, নারী, তরুণ নেতা এবং পেশাজীবীদের বেশি অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি। তিনি বলেন, “আমরা চাই, বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে; বিভাজন বা সুবিধাভোগের প্রতীক নয়।”

বর্তমান সময়কে দেশের জন্য বিশেষ চ্যালেঞ্জের সময় উল্লেখ করে তিনি বলেন, জনগণ চায় স্থিতিশীলতা, বিশ্ব চায় বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে। “এই প্রত্যাশাগুলো পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ,” বলেন তিনি।

শেষে সহকর্মী ও রাজনৈতিক নেতাদের উদ্দেশে তারেক রহমান আহ্বান জানান: “আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। আমি যেমন আপনাদের ওপর আস্থা রাখি, আপনারাও আমার ওপর আস্থা রাখুন। তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল।”

 

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au