সর্বশেষ

জিম্বাবুয়েকে হারিয়েছে নামিবিয়া

  • 9:01 am - September 19, 2025
  • পঠিত হয়েছে:৬২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ সেপ্টেম্বর-প্রথম দুই টি-টোয়েন্টিতে হার। তাও আবার বড় ব্যবধানে; প্রথম ম্যাচে ৩৩ রানে হারার পর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে নামিবিয়ার জন্য অপেক্ষা করছিল হোয়াইটওয়াশের লজ্জা। এমন একটা সময়েই বিধ্বংসী ব্যাটিং উপহার দিয়ে নামিবিয়াকে ২৮ রানে জিতিয়েছেন জ্যান ফ্রাইলিঙ্ক।

বুলাওয়েতে তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নামিবিয়া। প্রথম ৬ ওভারের মধ্যেই ৮৫ রান তুলে ফেলে তারা। এরমধ্যেই দারুণ কীর্তি করে ফেলেন ফ্রাইলিঙ্ক। চতুর্থ ওভারেই ফিফটিতে পৌঁছান তিনি। ছক্কা মেরে করা ১৩ বলের এই ফিফটিটি নামিবিয়ার হয়ে দ্রুততম তো বটেই, আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে তৃতীয় দ্রুততম। ১৩ বলে ফিফটি আছে অস্ট্রিয়ার মির্জা আহসান, তরুস্কের মুহাম্মদ ফাহাদ ও জিম্বাবুয়ের তাদিওয়ানাশে মারুমানির।

দ্রুততম ফিফটির রেকর্ডটি নেপালের দিপেন্দ্র সিংয়ের। মঙ্গোলিয়ার বিপক্ষে ২০২৩ সালে মাত্র ৯ বলে অর্ধশতক করেছিলেন তিনি। অবশ্য পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রেকর্ডটা ভারতের যুবরাজ সিংয়ের। ২০০৭ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন তিনি। ফ্রাইলিঙ্ক আউট হন দলীয় ১০২ রানে। ৩১ বলে ৭৭ রানের ইনিংসে ৮টি চার ও ৬টি ছক্কা হাঁকান তিনি। তার দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করে ২০৪ রান। জিম্বাবুয়ের হয়ে রাজা নেন ৩ উইকেট।

ব্যাটিংয়ে যেমন শুরুটা ভালো হয়েছিল, জিম্বাবুয়েকে লক্ষ্য ছুঁড়ে দিয়ে তেমনি বোলিংয়ে ভালো করে নামিবিয়া। ফ্রাইলিঙ্ক করেছিলেন ব্যাটিংয়ে ভালো, বোলিংয়ে করলেন জেজে স্মিত। ৪৪ রানেই স্বাগতিকদের ৪ উইকেট তুলে নেয় তারা। শন উইলিয়ামস জিম্বাবুয়েকে লড়াইয়ে রাখলেও তিনি দলীয় ১৬২ রানে অষ্টম ব্যাটার হিসেবে আউট হয়ে গেলে জয়ের আশাও এক প্রকার শেষ হয়ে যায়। এরপর ১ বল হাতে রেখে অলআউট হওয়া জিম্বাবুয়ে আর মাত্র ১৪ রান করতে সক্ষম হয়।

স্মিত ২৯ রান খরচায় নেন ৪ উইকেট। জেরহার্ড এরাসমাস ও রুবেন ট্রাম্পেলম্যান নেন ২টি করে।

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au