সর্বশেষ

শততম টেস্টের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম

  • 9:17 am - September 19, 2025
  • পঠিত হয়েছে:৬১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ সেপ্টেম্বর-বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তার নামের পাশে এখন ৯৮ টেস্ট। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। তবে কার বিপক্ষে তিনি মাইলফলকের ম্যাচটি খেলবেন তা নিশ্চিত ছিল না। এবার জানা গেছে আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই মুশফিকের টেস্ট ক্যারিয়ার অন্যরকম এক পূর্ণতা পেতে চলেছে।

বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে ১৯ নভেম্বর থেকে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড সম্মতি দেওয়ার পর এটা প্রায় নিশ্চিত হয়েই গেছে যে সিরিজের দ্বিতীয় টেস্টে ম্যাচটিই হতে চলেছে মুশফিকের শততম টেস্ট। আগে শোনা গিয়েছিল যে দ্বিতীয় টেস্টের বদলে একটি ওয়ান্ডে সিরিজ খেলতে চেয়েছিল তারা।

ইএসপিএন জানিয়েছে প্রথম বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট হবে সিলেটে ১১ নভেম্বর থেকে। বর্তমানে ৯৮ টেস্ট খেলা মুশফিকুর বাংলাদেশের প্রথম ক্রিকেটার হবেন যিনি শততম টেস্টে পা রাখবেন। তিনি ২০০৫ সালে লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে অভিষেক করেছিলেন বাংলাদেশের হয়ে।

মুশফিক বর্তমানে একমাত্র ব্যাটার যার টেস্টে ছয় হাজারের বেশি রান রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে তার অপরাজিত ২১৯ রানের ইনিংস এখনও সাদা পোশাকের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই টেস্ট শেষে টি-টোয়েন্টি সিরিজ হবে ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে, আর ২ ডিসেম্বর ঢাকায়।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ অক্টোবর মাসে বাংলাদেশ সফরে আসবে ছয়টি সাদা বলের ম্যাচ খেলতে। তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ অক্টোবর, আর তিনটি টি-টোয়েন্টি হবে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর। ডিসেম্বর ও জানুয়ারিতে বাংলাদেশের কোনো খেলা নেই। এই সময় অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au