সর্বশেষ

জেল খানায় ব্রাজিলের ফুটবলার

  • 9:26 am - September 19, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
সন্তানকে ভরণপোশন না দেয়ায় জেলখানায় ব্রাজিলের ফুটবলার৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ সেপ্টেম্বর-বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, গ্রেমিও—ইউরোপের সেরা সব ক্লাবের হয়ে খেলেছেন তিনি। ছিলেন ব্রাজিল জাতীয় দলের নিয়মিত মুখ। সতীর্থ ছিলেন পাওলো দিবালা ও গনসালো হিগুয়াইনের মতো তারকার। কিন্তু ডগলাস কস্তার খবর আর ফুটবলীয় সাফল্যের নয়, বরং আইনি জটিলতা আর কেলেঙ্কারির।

ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রের ষষ্ঠ ফ্যামিলি কোর্টের আদেশে গ্রেফতার হয়েছেন ৩৫ বছর বয়সী এই উইঙ্গার। অভিযোগ, দীর্ঘদিন ধরে সন্তানের ভরণপোষণের টাকা পরিশোধ করেননি তিনি। প্রায় এক লাখ মার্কিন ডলার সমপরিমাণ দেনার দায়ে কস্তার বিরুদ্ধে ৩০ দিনের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। বিচারক সোনালি দা ক্রুজ জ্লুহানের স্বাক্ষরিত রায়ে আরও বলা হয়েছে, এই আদেশ দুই বছরের জন্য কার্যকর থাকবে।

অস্ট্রেলিয়ার সিডনি এফসি–তে খেলছিলেন কস্তা। তবে গ্রেফতারের পর ক্লাবটির সঙ্গে সম্পর্কও শেষ হয়েছে। বিদায়ী বার্তায় কস্তা বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ দেওয়ার জন্য সিডনি এফসিকে ধন্যবাদ। এই এক বছর ছিল দারুণ। ফিরতে না পারায় আমি দুঃখিত, তবে সিডনিতে কাটানো সময় আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে।

ক্লাবটির কোচ উফুক তালায় বলেন, ‘গত কয়েক মাস ধরে আমরা ওকে সমস্যার সমাধানে সহযোগিতা করেছি। তবে শেষ পর্যন্ত দলের স্বার্থে এটাই সেরা সিদ্ধান্ত।’

ফুটবল ক্যারিয়ারে ডগলাস কস্তার ঝলক অস্বীকার করার উপায় নেই। বায়ার্ন মিউনিখ আর জুভেন্টাসের জার্সি গায়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তিনি খেলেছেন ২০০ ম্যাচ। করেছেন ২৫ গোল, করিয়েছেন ৫৫ গোল। ট্রফি ক্যাবিনেটে আছে ৩টি বুন্দেসলিগা, ৩টি সিরি আ, একটি করে ক্লাব বিশ্বকাপ আর দুটি ঘরোয়া কাপের শিরোপা।

কিন্তু মাঠের এই সাফল্যের ঝলক যেন ম্লান হয়ে গেল ব্যক্তিগত জীবনের সমস্যায়। সতীর্থদের সঙ্গে দুর্দান্ত মুহূর্তের স্মৃতি থাকলেও এখন আলোচনায় কস্তা শুধু একটাই কারণে—ভরণপোষণের টাকা না দেওয়ার দায়ে গ্রেফতার।

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au