বিজ্ঞান ও প্রযুক্তি

গ্রামীণফোনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে

  • 6:29 pm - September 19, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ সেপ্টেম্বর- সিস্টেম উন্নয়ন কাজের কারণে গ্রামীণফোনের রিচার্জ সেবা আগামীকাল শুক্রবার সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে গ্রাহকেরা কেবল স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে রিচার্জ করতে পারবেন।

গ্রামীণফোন ওয়েবসাইটে দেওয়া এক নোটিসে জানানো হয়েছে, ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রামীণফোন ও স্কিটো নম্বরে রিচার্জ বন্ধ থাকবে। এছাড়া, রাত ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পোস্টপেইড বিল পেমেন্ট ও বিল আপডেট এবং প্রি–পেইড ও পোস্ট–পেইডের মধ্যে আন্তঃমাইগ্রেশনও বন্ধ থাকবে।

এ সময় গ্রাহকেরা দোকান, বিকাশ-নগদ বা অনলাইন ব্যাংকিং—কোনো মাধ্যমেই ব্যালেন্স রিচার্জ করতে পারবেন না। কেবল স্ক্র্যাচ কার্ড ব্যবহার করেই রিচার্জ করা যাবে। সংযোগ সচল রাখতে গ্রাহকদের এই সময়ের আগেই বকেয়া বিল পরিশোধ করার পরামর্শ দিয়েছে কোম্পানিটি।

তবে ভয়েস কল, এসএমএস ও ইন্টারনেট সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে বলে জানিয়েছে গ্রামীণফোন।

দেশে বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক প্রায় আট কোটি। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে দেশের শীর্ষ মোবাইল অপারেটরটি।

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au