বিশ্ব

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত

  • 10:16 pm - September 20, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। শ্রমিক, পর্যটক ও ব্যবসায়িক উদ্দেশে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরা নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে।

সংযুক্ত আরব আমিরাতের ভিসা অনলাইন জানিয়েছে, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ, কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা একটি অপরিহার্য নথি। যদিও বেশিরভাগ নাগরিক সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ভিসা বা সংযুক্ত আরব আমিরাতের কাজের ভিসার জন্যই আবেদন করেন।

তবে এবার বেশ কিছু দেশের ওপর বিধিনিষেধ আরোপ করলো আমিরাত। এই বিধিনিষেধের অর্থ হলো- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোর নাগরিকরা শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশে সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

কেন এসব দেশের নাগরিকের ওপর ভিসা নিষিদ্ধ করা হয়েছে?
আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, এর সম্ভাব্য কারণগুলো হলো-
নিরাপত্তা উদ্বেগ: সন্ত্রাসবাদ বা বেআইনি কার্যকলাপ থেকে আমিরাতের নাগরিকদের সুরক্ষিত রাখা।
ভূরাজনৈতিক সম্পর্ক: উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন।
কোভিড-১৯ প্রতিরোধ: সংক্রমণ নিয়ন্ত্রণ ও কঠোর প্রবেশ নীতিমালা প্রয়োগ।
এই নিষেধাজ্ঞা সাময়িক বলে মনে করা হচ্ছে এবং আরব আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়ণের ওপর নির্ভর করে তা পর্যালোচনা করা হবে। তবে যারা বৈধ ভিসা নিয়ে এরই মধ্যে আমিরাতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না।

সুত্রঃ ডেইলি সান

এই শাখার আরও খবর

এনসিপির কয়েক নেতার বিরুদ্ধে ৮ মাসের হোটেল ভাড়া বকেয়ার অভিযোগ

মেলবোর্ন,১ জুলাই- রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার আবাসিক ইয়ামেনী ইন্টারন্যাশনাল লিমিটেড হোটেলে প্রায় আট মাস অবস্থান করে ভাড়া পরিশোধ না করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…

ঠাকুরগাঁওয়ে প্রাইভেট পড়তে বের হয়ে একসঙ্গে নিখোঁজ চার হিন্দু স্কুলছাত্রী

মেলবোর্ন,১ জুলাই- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩০ জুন) ভোরে প্রাইভেট পড়তে যাওয়ার…

শুভেচ্ছার বার্তা নিয়ে ভারত গেল বাংলাদেশের ১,১০০ কেজি আম

মেলবোর্ন,১ জুলাই- বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে শুভেচ্ছা উপহার হিসেবে ১ হাজার ১০০ কেজি আম…

উগ্রবাদী তৎপরতা নিয়ে নতুন উদ্বেগ, নজরদারি কমায় সক্রিয় হওয়ার চেষ্টা নিষিদ্ধ সংগঠনগুলোর

মেলবোর্ন,১ জুলাই- দেশে উগ্রবাদী তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা এবং তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে উগ্রপন্থী সংগঠনগুলোর ওপর…

গদি না, সেবা: রাজনীতি ফেরাতে হবে

মেলবোর্ন,১ জুলাই- দেশ মানে শুধু মাটি না। দেশ মানে মানুষ। আর মানুষের দেশ চালাবে মানুষের প্রতিনিধি। একেই বলে গণতন্ত্র। বাংলাদেশের সংবিধানে বলা আছে, “প্রজাতন্ত্রের সকল…

জুনে সংখ্যালঘুদের ওপর ৭৭ নির্যাতনের ঘটনার দাবি, উদ্বেগ জানাল সনাতনী গবেষণা প্রতিষ্ঠান

মেলবোর্ন,১ জুলাই- ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সনাতনী রিসার্চ অ্যান্ড আইটি লিমিটেড প্রকাশিত ‘স্যামিধ  ফ্যাক্ট শিট অন মাইনরিটি পারসিকিউশন’ শীর্ষক জুন ২০২৬ সালের প্রতিবেদনে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au