লিড নিউজ

যুক্তরাষ্ট্রের পরামর্শে বাংলাদেশকে সরকারি ক্রয়ের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের আহ্বান

  • 3:39 am - September 21, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ছবিঃসংগৃহীত

মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট–২০২৫-এ মন্তব্য করেছে, বাংলাদেশ সরকারি ক্রয় ও বাজেট সংক্রান্ত তথ্য সর্বজনীনভাবে প্রকাশে সীমাবদ্ধতা রাখে। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার আগের সরকারের সরাসরি ক্রয়পদ্ধতি স্থগিত করেছে এবং কেনাকাটা-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগের সরকার বাজেট প্রস্তাব ও প্রণীত বাজেট অনলাইনে প্রকাশ করলেও বছরের শেষ হিসাব প্রতিবেদন যথাসময়ে প্রকাশ হয়নি। বাজেটের তথ্য নির্ভরযোগ্য হলেও আন্তর্জাতিক মান অনুযায়ী ছিল না। সরকারের ঋণ, ব্যয়, রাজস্ব আয় ও প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত আয়ের তথ্য প্রকাশ করা হলেও তা অসম্পূর্ণ ছিল। বিশেষ করে নির্বাহী বিভাগের ব্যয় আলাদাভাবে দেখানো হয়নি।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করার চেষ্টা করা হয়। বাজেট ঘোষণার সময় নির্বাহী কার্যালয়ের ব্যয় এবং সরকারের রাজস্ব আয় ও ব্যয় আলাদাভাবে দেখানো হয়। তবে সব দপ্তর অটোমেশনের আওতায় না আসায় বছরের শেষে হিসাব প্রতিবেদন প্রকাশে দেরি হয়। ধাপে ধাপে সব প্রতিষ্ঠান অটোমেশনের আওতায় আসার পর দ্রুত প্রতিবেদন প্রকাশ সম্ভব হবে।

নিরীক্ষা প্রসঙ্গে কর্মকর্তার মতে, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। তবে জনবল সংকটসহ নানা কারণে নিরীক্ষা প্রতিবেদন প্রকাশে কিছুটা দেরি হয়।

প্রতিবেদনে বাংলাদেশের আর্থিক স্বচ্ছতা বাড়ানোর জন্য উল্লেখযোগ্য আটটি পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো- বছরের হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ে প্রকাশ করা, বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি করা, নির্বাহী কার্যালয়ের ব্যয় আলাদাভাবে দেখানো, বাজেটে সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করা, সর্বোচ্চ নিরীক্ষা কর্তৃপক্ষের স্বাধীনতা নিশ্চিত করা, বাজেটের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা, নিরীক্ষা প্রতিবেদন সময়মতো প্রকাশ করা এবং প্রাকৃতিক সম্পদ আহরণ সংক্রান্ত চুক্তির মূল তথ্য প্রকাশ করা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে, যা অর্থনৈতিক স্বচ্ছতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

এই শাখার আরও খবর

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au