কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা
ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…
মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের প্রস্তাব খারিজ হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যেকোনো ‘পুনর্বহাল’ করা নিষেধাজ্ঞা মোকাবিলার মতো প্রস্তুতি ইরানের রয়েছে। শনিবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্রবার নিরাপত্তা পরিষদে দক্ষিণ কোরিয়ার উত্থাপিত প্রস্তাবে ভোটাভুটি হয়।
১৫ সদস্যের মধ্যে ৯টি দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়।কেবল চীন, রাশিয়া, পাকিস্তান ও আলজেরিয়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়।দক্ষিণ কোরিয়া ও গায়ানা ভোটদানে বিরত থাকে।
ফলে প্রস্তাব পাস হয়নি এবং নিষেধাজ্ঞা পুনর্বহালের পথ খুলে গেছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, “‘স্ন্যাপব্যাক’ দিয়ে তারা পথ বন্ধ করে দেয়। কিন্তু মনে রাখতে হবে, মস্তিষ্ক ও চিন্তাধারা নতুন পথ তৈরি করে। তারা আমাদের থামাতে পারবে না। নাতাঞ্জ বা ফর্দোতে হামলা চালালেও মানুষ আবার সেগুলো গড়ে তুলবে।”
তিনি আরও যোগ করেন, “অতিরিক্ত দাবির মুখে আমরা কখনো নতি স্বীকার করব না। পরিস্থিতি বদলে দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে।”
গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের নাতাঞ্জ ও ফর্দো পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি অভিযোগ করেছে, ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তির (জেসিপিওএ) শর্ত ভঙ্গ করেছে।আগামী এক সপ্তাহের মধ্যে ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে সমঝোতা না হলে ইরানের ওপর নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হবে।
অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা,ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে নিষেধাজ্ঞা,ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা,বৈশ্বিক সম্পদ জব্দ ও ইরানি ব্যক্তি-প্রতিষ্ঠানের ভ্রমণ নিষিদ্ধ
২০০৬ সালে প্রথম ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ হয়। পরে ২০০৭, ২০০৮ ও ২০১০ সালে আরও তিন দফা নিষেধাজ্ঞা জারি হয়। ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে জেসিপিওএ চুক্তির মাধ্যমে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। তবে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেয়।
ইরানের বার্তা স্পষ্ট—আন্তর্জাতিক চাপ বাড়লেও দেশটি তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au