সর্বশেষ

মহালয়ায় মর্ত্যে আহ্বান জানানো হচ্ছে দেবী দুর্গাকে

  • 2:30 am - September 22, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর- কাঁসা আর ঢাক ঢোলের তালে উৎসবের আমেজ। চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যে আহ্বান জানানো হচ্ছে দেবী দুর্গাকে। চলছে ঘাটসহ পূজা অরচনার নানা অনুষঙ্গ স্থাপনের কাজ। শুভ মহালয়ার মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

শারদীয় দুর্গাপূজার অপরিহার্য অংশ হিসেবে মহালয়া শুধু দেবী আবাহনের দিন নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে নতুন শুভ সময়ের সূচনাও বটে। যেখানে সব ভেদাভেদ ভুলে সবাই ভাগ করে নেয় উৎসবের আনন্দ। ভক্তদের বিশ্বাস, আজকের দিনে দশভুজা দেবী শক্তিরূপে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান নেবেন।

ভোরের আলো ফোটার আগেই মন্দিরে প্রতিধ্বনিত হয় চণ্ডীপাঠের সুর। আকাশে ভেসে বেড়ায় ঢাকের আওয়াজ আর ভক্তি সংগীত।‎মহালয়ার দিনে উৎসবের পাশাপাশি পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য পালন করা হয় পিতৃতর্পণ। যারা এ পৃথিবী ছেড়ে গেছেন তাদের শান্তি কামনা করেও পড়া হয় মন্ত্র। সাধারণত পুত্রসন্তানেরা পিতৃতর্পণ করে থাকেন। ভোরে ভক্তরা নদী বা জলাশয়ে পূজার ফুল দেন, প্রদীপ জ্বালিয়ে স্মরণ করেন আপনজনদের।

এদিন থেকেই শুরু হয় দুর্গাপূজার পূর্ণ প্রস্তুতি। শরতের শুভ্রতায় মণ্ডপে রঙ তোলা, প্রতিমা সাজানো আর ঢাক-ঢোলের শব্দে ভরে ওঠে চারপাশ। গ্রামে-গঞ্জে, শহরে—বাংলার সর্বত্র ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। প্রতিবছর শরৎকালে কৈলাস পর্বত থেকে মা দুর্গার আগমনকে কেন্দ্র করে বাংলার গ্রাম থেকে শহর—সবখানেই ছড়িয়ে পড়ে উল্লাস।

এই শাখার আরও খবর

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au