অস্ট্রেলিয়া

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

  • 1:59 am - September 22, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পতাকা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর- ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। আজ রোববার একযোগে এই তিন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মাধ্যমে জি–সেভেনের (G7) শিল্পোন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ও কানাডা প্রথমবারের মতো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আজ প্রথম কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, “আজ থেকে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।” তিনি আরও যোগ করেন, কানাডা ফিলিস্তিন ও ইসরায়েল উভয় রাষ্ট্রের মধ্যে একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে।

এরপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, এই ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না।

কানাডা ও অস্ট্রেলিয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন,

“মধ্যপ্রাচ্যে ভয়াবহতা বাড়তে থাকা অবস্থায় আমরা দ্বি-রাষ্ট্রীয় সমাধান ও শান্তির সম্ভাবনাকে জাগিয়ে রাখতে কাজ করছি। এর মানে হলো, একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের পাশে একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল।”

তিনি আরও বলেন, ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতির সময় এখন এসেছে। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন,

“আজ যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র গঠনে ব্রিটেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরপর দীর্ঘকাল ইসরায়েলের মিত্র দেশ হিসেবে যুক্তরাজ্য ভূমিকা রেখেছে। সেই কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি একটি প্রতীকী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

লন্ডন আজ এই বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে বিশ্বের আরও ১৪০টির বেশি দেশের কাতারে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে। তবে, এই সিদ্ধান্ত ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের বিরক্তির কারণ হয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্য সফরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আপত্তি জানিয়েছিলেন। আর আজ কিয়ার স্টারমারের ঘোষণার পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে বলেছে,

“ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি জিহাদি হামাসকে পুরস্কৃত করা ছাড়া আর কিছু নয়।”

এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে একটি নতুন দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au