সর্বশেষ

ইসরায়েলি হামলায় গাজা সিটিতে একই পরিবারের ২৫ সদস্য নিহত

  • 5:47 pm - September 22, 2025
  • পঠিত হয়েছে:৫৩ বার
গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের দেহাবশেষ নিয়ে আল-শিফা হাসপাতালে শোকসভায় অংশ নিচ্ছেন স্বজনেরা।ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর– গাজা উপত্যকায় গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের অন্তত ২৫ জন নিহত হয়েছেন। হামলাটি ঘটেছে রবিবার ভোরে।

সাবরা এলাকা দখল ও ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে আগস্টের শেষের দিকে ইসরায়েলি ট্যাংক অঞ্চলটির দিকে অগ্রসর হতে শুরু করে। হামলার সময় ইসরায়েলি যুদ্ধবিমানের দ্বারা সাবরা এলাকার বেশ কিছু বাড়িতে বোমা ফেলা হয়।

হামলার পর ধ্বংসস্তূপ থেকে কমপক্ষে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। জরুরি সেবা বিভাগের কর্মী এবং স্থানীয়রা হাত দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে জীবিত মানুষদের খুঁজছেন। তবে ঘটনার পরিবারের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ৫০ জন আটকা পড়ে থাকতে পারেন। পরিবারটি উদ্ধারকাজে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে।

হামলার শিকার পরিবারের একজন সদস্য বলেন, “আমি সারা বিশ্বের কাছে আবেদন জানাচ্ছি, দয়া করে আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের আত্মীয়স্বজনকে জীবিত কবর দেওয়া হয়েছে। আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁদের আর্তচিৎকার শুনছি, কিন্তু পৌঁছাতে পারছি না।”

পরিবারের অভিযোগ, ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালানোদের ওপর ইসরায়েলি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তারা বলেন, “উদ্ধারের চেষ্টা চালাতে যাওয়া প্রতি পাঁচজনের মধ্যে চারজন মারা যাচ্ছেন, আর মাত্র একজন বেঁচে ফিরতে পারছেন।”

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আহত ব্যক্তিদের ছোট গাড়িতে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে, আশপাশে মানুষ ভিড় করছে। ভিডিওতে এক মা কাঁদতে কাঁদতে বলেন, “আমি আমার সব সন্তানকে হারিয়েছি।”

গত শনিবার বিকেল নাগাদ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৫,২৮৩ জন নিহত হয়েছেন এবং ১,৬৬,৫৭৫ জন আহত হয়েছেন।

এদিকে, গাজার মধ্যাঞ্চলে বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলের আলাদা এক বিমান হামলায় চার শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলা জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত একটি ক্লিনিকের কাছে চালানো হয়েছে।

সুত্রঃ আল–জাজিরা

এই শাখার আরও খবর

শেখ হাসিনার বক্তব্য প্রকাশে বিধিনিষেধ, আইন মানার নির্দেশ গণমাধ্যমকে

মেলবোর্ন,১ জুলাই- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ, অডিও কিংবা ভিডিও বার্তা দেশের কোনো গণমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী…

কেন বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোর গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত

মেলবোর্ন,১ জুলাই- বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে প্রস্তাবিত বাংলাদেশ-মিয়ানমার-চীন (বিএমসি) অর্থনৈতিক করিডোর ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার…

সুদের হার বৃদ্ধি, অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম

মেলবোর্ন,১ জুলাই- ঋণের সুদের হার বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং বিনিয়োগে কঠোর করনীতির প্রভাবে অস্ট্রেলিয়ার আবাসন বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। গত জুন মাসে…

ঢাকায় হিন্দু শিক্ষার্থী ও সহকারী পুরোহিত অপহরণ- মুক্তিপণ আদায়ের দাবি

মেলবোর্ন, ১ জুলাই: রাজধানীর ওয়ারী এলাকায় ২৫ বছর বয়সী এক হিন্দু শিক্ষার্থী ও খণ্ডকালীন সহকারী পুরোহিতকে অপহরণ, নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। আহত অবস্থায়…

ইউরোপের পোশাক বাজারে চাপে বাংলাদেশ, শক্ত অবস্থান গড়ছে ভারত ও প্রতিদ্বন্দ্বী দেশগুলো

মেলবোর্ন,১ জুলাই- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে দেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য হিসেবে পরিচিত এই বাজারে সাম্প্রতিক…

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

মেলবোর্ন,১ জুলাই- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধারের ঘটনা দেশজুড়ে নতুন আশার সঞ্চার করেছে। জর্ডানের একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au