প্রবাস দর্পন

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

  • 3:13 pm - September 23, 2025
  • পঠিত হয়েছে:১৯৬ বার
২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটি, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর- ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার ১১তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন গত ২১ সেপ্টেম্বর (রবিবার) সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।

বিপুল সংখ্যক প্রাক্তন ঢাবি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। নার্গিস বানুর সঞ্চালনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সভার সূচনা হয়। সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ হালিমুসসান আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। উভয় প্রতিবেদন সর্বসম্মতভাবে গৃহীত হয়।

সভায় সভাপতি কামরুল মান্নান আকাশ বলেন,

“আমাদের সংগঠনের আসল শক্তি হলো ঐক্য। রাজনৈতিক বা ধর্মীয় ভেদাভেদ এখানে কোনো স্থান পায় না। আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তান। সক্রিয় অংশগ্রহণ ও নিষ্ঠার মাধ্যমেই এই সংগঠনকে আরও গতিশীল করা সম্ভব।”

তিনি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় একটি ট্রাস্ট ফান্ড গঠনের ঘোষণা দেন। প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবদুল লতিফ শিকদার জানান, সংবিধান অনুযায়ী সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি, ছবিঃ সংগৃহীত

একাধিক প্রার্থী না থাকায় কার্যনির্বাহী কমিটির ২১টি পদেই সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন:

সভাপতি – কামরুল মান্নান আকাশ

সহ-সভাপতি ১ – গোলাম মওলা

সহ-সভাপতি ২ – এম এ আহসানুল হাদি

সাধারণ সম্পাদক – লিংকন শফিকউল্লাহ

সহ-সাধারণ সম্পাদক – বিশ্বজিৎ চক্রবর্তী

কোষাধ্যক্ষ – জাহিদ মাহমুদ

সাংস্কৃতিক সম্পাদক – সাকিনা আক্তার

প্রকাশনা সম্পাদক – নুসরাত হুদা কান্তা

শিক্ষা ও গবেষণা সম্পাদক – সেলিম মমতাজ

ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক – নার্গিস বানু

ক্রীড়া সম্পাদক – হায়াত মাহমুদ

কার্যনির্বাহী সদস্য – তানিয়া ফারজানা, খায়রুল হক চৌধুরী, মোহাম্মদ নজমুল হক, জুবায়ের মিয়া, শুভ্র প্রকাশ চৌধুরী, দিবাকর সমাদ্দার, মো. শফিকুল আলম, নুসরাত জাহান স্মৃতি, নাফিস আহমেদ খন্দকার ও এ এস এম হালিম উল্লাহ।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণ শেষে সভাপতি কামরুল মান্নান আকাশ বলেন, “প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের সাহস-উদ্দীপনার সমন্বয়ে আমাদের সংগঠন নতুন উচ্চতায় পৌঁছাবে।”

আলোচনা পর্ব শেষে সিডনির জনপ্রিয় কণ্ঠশিল্পী মাসুদ মিথুন ও রুমানা হকের সঙ্গীত পরিবেশনায় জমে ওঠে অনুষ্ঠান। বিকেল পাঁচটায় সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে এ বছরের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন কার্যক্রম শেষ হয়।

 

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au