সর্বশেষ

ইসরায়েলকে সমর্থনের কারণে নিজ কর্মীকে বরখাস্ত করলেন ব্রিটিশ পপ তারকা

  • 5:52 pm - September 23, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার

মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর- ফিলিস্তিনবিরোধী অবস্থানের কারণে নিজের এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা। চলতি বছর জুলাইয়ে গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে ফিলিস্তিনপন্থী আইরিশ র‍্যাপ ব্যান্ড নিক্যাপকে কনসার্টের লাইন আপ থেকে বাদ দিতে আয়োজকদের কাছে পাঠানো একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন লেভি। দ্য মেইলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।

জুলাইয়ে গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল নিক্যাপের পারফরম্যান্স ঘিরে বিতর্ক। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গ্লাস্টনবারিতে নিক্যাপের পারফরম্যান্স বাতিল করতে অনুরোধ করে ফেস্টিভ্যালের আয়োজক মাইকেল এভিসের কাছে একটি গোপন চিঠি পাঠানো হয়েছিল, যাতে বেশ কয়েকজন শিল্পী ও কলাকুশলীর স্বাক্ষর ছিল।

যদিও বিষয়টি গোপন থাকেনি শেষ পর্যন্ত। আয়োজকের কাছে যে এমন একটি চিঠি পাঠানো হয়েছে তা ফাঁস হয়ে যায়। এবং ফ্যাস্টিভ্যালে নিক্যাপ নির্ধারিত সময়েই পারফর্ম করতে পেরেছিল।

গত রোববার দ্য মেইল মিউজিক ইন্ডাস্ট্রির এক গোপন সূত্রের বরাত দিয়ে জানায়, ‘ডুয়া লিপার ফিলিস্তিনপন্থী অবস্থানের সঙ্গে তার এজেন্ট লেভির অবস্থান সাংঘর্ষিক। ডুয়া লিপার চোখে লেভি গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের সমর্থক। মাইকেল এভিসের কাছে পাঠানো চিঠিতে লেভির স্বাক্ষর অন্তত তা-ই প্রমাণ করে।’

ডুয়া লিপার এজেন্ট ডেভিড লেভি মার্কিন প্রতিষ্ঠান ডব্লিউএমই ট্যালেন্ট এজেন্সির প্রতিনিধি। এ ইস্যুতে তাদের মন্তব্য জানতে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে আল-জাজিরা। তবে, কোনো সাড়া পাওয়া যায়নি।

নিক্যাপের বিরুদ্ধে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন করার অভিযোগ রয়েছে। যদিও, ব্যান্ডটি বারবার এমন দাবি অস্বীকার করেছে।

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au