সর্বশেষ

নিউইয়র্কে আখতারকে ডিম ছোড়ার অভিযোগে যুবলীগ কর্মী আটক

  • 8:05 pm - September 23, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিএনপি–সমর্থিত এক কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগও উঠেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে বের হওয়ার সময় মিজানুর তাঁর দিকে ডিম ছোড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ওই সময় আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা সেখানে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সুলাইমান হক জানান, বিএনপি–সমর্থিত একজন ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন, মিজানুর রহমান তাঁকে ছুরি দিয়ে আঘাত করতে গিয়েছিলেন। অভিযোগের পর নিউইয়র্ক পুলিশ তাঁকে আটক করে।

বিক্ষোভ শেষে সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা–কর্মীরা আনন্দ উদ্‌যাপন করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানুরকে গ্রেপ্তার করে। আটক হওয়ার পর তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন, সঙ্গে উপস্থিত আওয়ামী লীগ নেতা–কর্মীরাও একই স্লোগান তোলেন।

এনওয়াইপিডি সূত্র জানিয়েছে, মিজানুর রহমানকে মঙ্গলবার আদালতে তোলা হবে। এর আগে তাঁকে রাতভর হাজতে থাকতে হবে।

এই শাখার আরও খবর

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au