সর্বশেষ

কনটেন্ট নির্মাতার জন্য ইউটিউবের একাধিক নতুন ফিচার

  • 2:49 am - September 24, 2025
  • পঠিত হয়েছে:১৭ বার
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ইউটিউবের বার্ষিক ‘মেড অন ইউটিউব’। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- ইউটিউব সম্প্রতি বার্ষিক ‘মেড অন ইউটিউব’ অনুষ্ঠানে কনটেন্ট নির্মাতাদের জন্য একাধিক নতুন ফিচার ও টুলের ঘোষণা দিয়েছে। নতুন ফিচারগুলো নির্মাণ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আয়ের সুযোগও বাড়াবে।

কনটেন্ট নির্মাতারা তাঁদের চ্যানেল পরিচালনা করতে ইউটিউব স্টুডিও ব্যবহার করেন। এবার সেখানে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে। এগুলোর মধ্যে আকর্ষণীয় হলো ‘লাইকনেস ডিটাকশন’। এখন থেকে কেউ যদি অনুমতি ছাড়াই আপনার মুখের অবয়ব কিংবা কণ্ঠস্বর ব্যবহার করে ভিডিও বানায়, স্টুডিও এখন থেকে তা শনাক্ত করতে সাহায্য করবে। এরপর ভিডিও সরিয়ে দেওয়ার জন্য এক ক্লিকেই ইউটিউবকে জানিয়ে দেওয়া সম্ভব হবে। এর পাশাপাশি স্টুডিওতে যোগ হয়েছে এআই-চালিত নতুন সহকারী ‘আস্ক স্টুডিও’। নির্মাতারা এখানেই অ্যাকাউন্ট-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সমাধান পাবেন। এ ছাড়া এখন থেকে একটি ভিডিওতে সর্বোচ্চ পাঁচজন নির্মাতার একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। আর সেই ভিডিও একসঙ্গে প্রকাশিত হবে সবার নিজস্ব চ্যানেল থেকে। এতে অনেকের এক হয়ে আরও বড় পরিসরে কাজের সুযোগ মিলবে। সবাই তাঁদের চ্যানেল থেকে পাওয়া ভিউ এবং এনগেজমেন্টের ভিত্তিতে আয় করতে পাবেন।

ইউটিউব লাইভ প্ল্যাটফর্মেও এসেছে দারুণ সব পরিবর্তন। এখন লাইভে নির্মাতারা চাইলে ছোট ছোট গেম খেলার আয়োজনও করতে পারবেন। এতে দর্শকদের সঙ্গে আরও বেশি সময় ধরে যুক্ত থাকা যাবে। কাজের ফিচারটি হলো এআই-চালিত হাইলাইটস। এটি লাইভস্ট্রিম চলাকালে স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য মুহূর্তগুলো বাছাই করে শর্টস ভিডিও তৈরি করে দেবে। এ ছাড়া নতুন অ্যাড ফরম্যাট যুক্ত করা হয়েছে। লাইভের মধ্যে আসা বিজ্ঞাপনটি ভিডিওর সঙ্গে পাশাপাশি দেখানো হবে। এতে লাইভ প্রচার মাঝপথে আর থেমে যাবে না।

শর্টস ভিডিও বানানো এখন আরও সহজ হতে যাচ্ছে। গুগলের টেক্সট-টু-ভিডিও এআই মডেল ‘ভিও থ্রি’-এর বিশেষ সংস্করণ ‘ভিও থ্রি ফাস্ট’ ফিচার এখন শর্টসে পাওয়া যাবে। এর মাধ্যমে শুধু টেক্সট লিখে ভিডিওতে নতুন কিছু যোগ করতে পারবেন। ভিডিও স্টাইল পরিবর্তন করা বা ছবির গতি আয়ত্তে আনতে পারবেন। এ ছাড়া গুগলের এআই মিউজিক মডেল ‘লিরিয়া ২’ ব্যবহার করে যেকোনো ভিডিওর সংলাপ থেকে সাউন্ডট্র্যাক তৈরি করা যাবে।

আয়ের নতুন সুযোগ

কনটেন্ট নির্মাতারা এখন আরও বেশি উপায়ে আয় করতে পারবেন। ‘ইউটিউব শপিং’-এর মাধ্যমে তাঁরা তাঁদের ভিডিওতে পণ্যের ট্যাগ ব্যবহার করে টাকা আয় করতে পারবেন। তবে সুবিধার বিষয় হলো, এখানে নির্মাতাদের আলাদাভাবে পরিশ্রম করতে হবে না। ভিডিও চলাকালে কখন পণ্যের কথা বলা অথবা দেখানো হচ্ছে, সেটি এআই নিজেই শনাক্ত করবে। সেই মুহূর্তে দর্শকের সামনে পণ্যের ট্যাগ দেখা যাবে। এ ছাড়া সরাসরি ব্র্যান্ডের ওয়েবসাইটের লিংক ভিডিওতে যোগ করা যাবে। বলা যায়, ইউটিউব এখন কনটেন্ট নির্মাতাদের জন্য তাঁদের প্ল্যাটফর্মে কাজ করা এবং অর্থ উপার্জনের প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক করে তুলছে।

ইউটিউবের নতুন এই ফিচারগুলো ধাপে ধাপে উন্মুক্ত করা হবে। তবে এর মধ্যে কিছু ফিচার; যেমন ‘লাইকনেস ডিটাকশন’ সীমিত আকারে চালু হয়েছে। বাকি ফিচারগুলো আগামী বছর থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: টেকক্রাঞ্চ

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ করলে ইরানে ‘২০ গুণ কঠোর হামলা’: ট্রাম্পের হুঁশিয়ারি

মেলবোর্ন, ১০ মার্চ: হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ বন্ধ করার কোনো চেষ্টা করলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র “২০ গুণ বেশি কঠোর হামলা” চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন…

বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থানকৃত হোটেলে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ১০ মার্চ- ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বাহরাইনের একটি হোটেলে সফল ড্রোন হামলা চালানো হয়েছে, যেখানে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন।…

ব্রাজিলে ফুটবল ফাইনালে ইতিহাস: এক ম্যাচে ২৩ লাল কার্ড

মেলবোর্ন, ১০ মার্চ- ব্রাজিলে অনুষ্ঠিত মিনেইরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রুজেইরো ও অ্যাতলেতিকো মিনেইরোর ম্যাচ এক রেকর্ডে পরিণত হয়েছে। শেষ মুহূর্তে মাত্র ৩০ সেকেন্ড বাকি…

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবাহিনীর দুই সদস্য নিহত

মেলবোর্ন, ১০ মার্চ- রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন আয়েশা সিদ্দিকা অন্যন্যা এবং শেখ…

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কার্যকর হলে বছরে ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারানোর আশঙ্কা: সিপিডি

মেলবোর্ন, ১০ মার্চ- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কার্যকর হলে সরকারের রাজস্ব আয় বছরে প্রায় ১ হাজার ৩২৭ কোটি টাকা কমতে পারে বলে সতর্ক করেছে বেসরকারি গবেষণা…

জীবন বাঁচল, জরায়ু হারাল ধর্ষণের শিকার ৭ বছরের শিশু

মেলবোর্ন, ১০ মার্চ- নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ধর্ষণের শিকার ৭ বছর বয়সী এক শিশু মেয়েকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au