অস্ট্রেলিয়া

অক্টোবরে ট্রাম্পের সঙ্গে আলবানিজের বৈঠক: হোয়াইট হাউস

  • 7:10 am - September 24, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
অক্টোবরে ট্রাম্পের সঙ্গে আলবানিজের বৈঠক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আগামী মাসে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই নেতা ২০ অক্টোবর বৈঠকে বসবেন। এটি হবে প্রধানমন্ত্রীর একটি স্বতন্ত্র সফর, অর্থাৎ বছরের শেষ দিকে নানা আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে যে “সামিট মৌসুম” চলে, তার বাইরে আলাদা বৈঠক হিসেবে এ সফর অনুষ্ঠিত হবে।

এ ঘোষণা এল এমন সময়ে, যখন জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর দুই নেতার মধ্যে এখনো কোনো বৈঠক হয়নি—এ নিয়ে মাসের পর মাস প্রশ্ন ঘুরছিল। জুনে কানাডায় জি–৭ সম্মেলনের ফাঁকে তাদের বৈঠক হওয়ার কথা থাকলেও, ইসরায়েল–ইরান উত্তেজনা বেড়ে যাওয়ায় ট্রাম্প সময়ের আগেই যুক্তরাষ্ট্রে ফিরে আসেন।

প্রধানমন্ত্রী আলবানিজ অস্ট্রেলিয়া ছাড়ার আগে তাঁর কার্যালয় সাংবাদিকদের জানিয়েছিল, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনে ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে না। তবে তারা নিশ্চিত ছিলেন যে, পরে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্প কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে তিনি অধিবেশনে ভাষণও দিয়েছেন। সেদিন সন্ধ্যায় প্রেসিডেন্ট একটি সংবর্ধনা আয়োজন করবেন, যেখানে আলবানিজের সঙ্গে দেখা হতে পারে। তবে হোয়াইট হাউস বলেছে, ওই অনুষ্ঠানে শতাধিক বিশ্বনেতা উপস্থিত থাকবেন।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au