বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…
মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- বাংলাদেশের ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ফুলহরি হরিতলা সর্বজনীন পূজা মন্দিরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে মনজের আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি মানসিক প্রতিবন্ধী বলে দাবি করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে মনজের আলী মন্দিরে প্রবেশ করেন এবং একে একে প্রতিমাগুলোর মাথা ভেঙে ফেলেন। পরে সেগুলো পানিতে চুবিয়ে দেন।
মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, ভোর রাত চারটা পর্যন্ত মন্দিরে পাহারারত লোকজন ছিলেন। তাদের চলে যাওয়ার পর মনজের আলী প্রতিমাগুলো ভেঙেছেন। তিনি জানান, অসুর, কার্তিক, সরস্বতীসহ ছয়টি প্রতিমার মাথা ভেঙে দেওয়া হয়েছে। সকালে এসে প্রতিমাগুলো ভাঙচুর অবস্থায় পাওয়া যায়।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস জানান, মনজের আলী কিছুটা মানসিক প্রতিবন্ধী। যেখানে পূজা হয়, তিনি সেখানে উপস্থিত হন এবং অনেক সময় মন্দিরে খাওয়াদাওয়া করেন। তবে এই ভাঙচুর তাঁর মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সিসিটিভি ফুটেজ দেখে মনজের আলীকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au