বিশ্ব

সাইবার হামলায় ইউরোপের বিমানবন্দরে অচলাবস্থা, যুক্তরাজ্যে গ্রেপ্তার ১

  • 2:32 am - September 25, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ব্রিটেনে বেশ কয়েকটি প্রধান ইউরোপীয় বিমানবন্দরকে প্রভাবিত করে সাইবার হামলা। ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- ইউরোপের একাধিক প্রধান বিমানবন্দরে সাইবার হামলার ঘটনায় যুক্তরাজ্যে এক চল্লিশোর্ধ্ব ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাসেলস, বার্লিন ও লন্ডনের হিথ্রোসহ বিভিন্ন বিমানবন্দর এই হামলায় বিপর্যস্ত হয়।

ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্স থেকে মঙ্গলবার রাতে ওই ব্যক্তিকে আটক করা হয়।তাঁর বিরুদ্ধে কম্পিউটার মিসইউজ অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।পরে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেওয়া হলেও তদন্ত অব্যাহত রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা জানায়, হামলাটি ছিল তৃতীয় পক্ষের র‍্যানসমওয়্যার আক্রমণ।লক্ষ্যবস্তু ছিল মার্কিন প্রতিরক্ষা ও মহাকাশ শিল্প প্রতিষ্ঠান আরটিএক্সের সহপ্রতিষ্ঠান কলিন্স এয়ারোস্পেস।তাদের এমইউএসই সফটওয়্যারে সৃষ্ট সমস্যার কারণে বিমানবন্দরের ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ ড্রপ সিস্টেম অচল হয়ে পড়ে।বহু এয়ারলাইনকে ম্যানুয়াল চেক-ইন ও ব্যাগেজ ড্রপে ফিরতে হয়, এতে সেবার গতি কমে যায়।শনিবার ইউরোপ জুড়ে বহু ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়।আয়ারল্যান্ডের ডাবলিন ও কর্ক বিমানবন্দরও আক্রান্ত হয়।ব্রাসেলস বিমানবন্দরে কয়েক ডজন আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়।হিথ্রো বিমানবন্দর জানিয়েছে, এখন “বেশিরভাগ ফ্লাইট সময়মতো চলছে।”

এনসিএর উপ-পরিচালক পল ফস্টার বলেন, “গ্রেপ্তারটি ইতিবাচক পদক্ষেপ হলেও তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। সাইবার অপরাধ একটি বৈশ্বিক হুমকি, যা যুক্তরাজ্যের জন্যও বড় ব্যাঘাত তৈরি করছে।”

ফরাসি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান থ্যালেস জুনে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছিল, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে বিমান খাতে সাইবার হামলা ৬০০% বেড়েছে।
প্রতিবেদনে সতর্ক করা হয়, এয়ারলাইন, বিমানবন্দর, ন্যাভিগেশন সিস্টেম ও সরবরাহকারী—সবকিছুই এখন বড় ঝুঁকির মুখে এবং খাতটি কৌশলগত ও অর্থনৈতিকভাবে প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সাম্প্রতিক এই ঘটনা দেখিয়ে দিল, বৈশ্বিক বিমান পরিবহন খাত ক্রমেই সাইবার হামলার বড় ঝুঁকিতে পড়ছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au