বিশ্ব

আরও দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে: ফ্রান্সের দূত

  • 1:51 pm - September 25, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ইসরায়েল-ফিলিস্তিনবিষয়ক বিশেষ দূত ওফার ব্রনসটাইন। ছবি: এএফপি

মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ইসরায়েল–ফিলিস্তিনবিষয়ক বিশেষ দূত ওফার ব্রনসটাইন জানিয়েছেন, খুব শিগগিরই আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও থাকতে পারে।

জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনে অংশ নিতে ফরাসি প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ব্রনসটাইন। আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল সরকার যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে কোনো বাস্তবসম্মত প্রস্তাব দিচ্ছে না।

তিনি আরও বলেন, “ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের সমাধান একমাত্র কূটনৈতিক ও রাজনৈতিকভাবে করতে হবে। সহিংসতা ও যুদ্ধ কোনো সমাধান নয়।”

ফরাসি দূত জানান, ফ্রান্সের পদক্ষেপকে অনুসরণ করে ইউরোপের অন্যান্য দেশসহ আরও অনেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। পশ্চিম তীর দখল করে ইসরায়েল সেটি স্বীকার করতে চায় না, বরং উল্টো অঞ্চলটিকে নিজের সঙ্গে যুক্ত করার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ব্রনসটাইন বলেন, যদি ইসরায়েল এ ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে ফ্রান্সও তাদের সঙ্গে রাশিয়ার মতোই আচরণ করবে।

ব্রনসটাইন অভিযোগ করেন, ইসরায়েল সরকার দেশের জনগণের স্বার্থে কাজ করছে না, বরং দেশটিকে ক্রমশ বিচ্ছিন্ন করছে। একই সঙ্গে তিনি হামাসকে সব বন্দী মুক্তি দেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, বন্দীদের মুক্তি না দিলে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাওয়ার অজুহাত হিসেবে সেটি ব্যবহার করবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগের দিন সোমবার নিউইয়র্কে এক বিশেষ সম্মেলনে ফ্রান্সসহ ছয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। তার আগের দিন রবিবার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল একই ঘোষণা দেয়। সব মিলিয়ে মাত্র দুই দিনে ১০টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সুত্রঃ আল–জাজিরা

এই শাখার আরও খবর

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au