সর্বশেষ

৫৫ বছরেও হয়নি নৌশুমারি, নৌযানের সঠিক হিসাব নেই: বিশ্ব নৌ দিবস আজ

  • 2:17 pm - September 25, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- দেশের অভ্যন্তরীণ নৌপথে প্রতিদিন হাজারো নৌযান চলাচল করলেও এ পর্যন্ত কোনো নৌযান জরিপ বা নৌশুমারি হয়নি। ফলে কতসংখ্যক এবং কী ধরনের নৌযান চলাচল করছে, তার সঠিক চিত্র সরকারের কাছে নেই।

নৌপরিবহন অধিদপ্তরের হিসাবে, ডিসেম্বর ২০২৪ পর্যন্ত মোট ২০ হাজার ৫৫২টি নৌযান নিবন্ধিত হয়েছে। এর মধ্যে যাত্রীবাহী লঞ্চ ৮৫৩টি, বালুবাহী ৭ হাজার ৯৩৩টি, মালবাহী ৩ হাজার ৮৩৮টি, স্পিডবোট ১ হাজার ২৮১টি, ফেরি ৫০টি, ফ্লোটিং হাসপাতাল ৭টি এবং আরও বিভিন্ন ধরনের মোট ২২ প্রকার নৌযান অন্তর্ভুক্ত।

কিন্তু নিবন্ধনের বাইরে আরও অন্তত ১০ থেকে ১৫ হাজার ছোট-বড় নৌযান নিয়মিত চলাচল করছে বলে ধারণা করা হয়। এসব নৌযান থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না এবং ফিটনেসবিহীন নৌযান চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্বাধীনতার পর প্রথমবারের মতো ২০১৬ সালে নৌযান শুমারি প্রকল্প নেওয়া হলেও দীর্ঘদিন তা ঝুলে ছিল। অবশেষে ২০২৫ সালের এপ্রিলে একনেক প্রকল্পটি অনুমোদন করে। ২০২৫ থেকে ২০২৮ মেয়াদে ৪৩ কোটি টাকা ব্যয়ে জাতীয় নৌযান ডেটাবেইস তৈরি হবে।

অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী জানিয়েছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সহযোগিতায় কাজ শুরু হয়েছে। আগামী দুই বছরের মধ্যে প্রতিটি নৌযানের নাম, নিবন্ধন, ইঞ্জিনের বৈশিষ্ট্য, কার্বন নিঃসরণসহ সব তথ্য ডেটাবেইসে অন্তর্ভুক্ত করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, নৌপরিবহন খাত সম্ভাবনাময় হলেও নানা সমস্যায় জর্জরিত। নদীর নাব্যতা সংকট, ড্রেজিংয়ের ঘাটতি, আধুনিক ঘাট ও টার্মিনালের অভাব, পুরোনো নৌযান, নিরাপত্তা সরঞ্জামের স্বল্পতা এবং নীতিগত সমন্বয়ের অভাব পরিস্থিতিকে জটিল করছে।

বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. ইমরান উদ্দিন বলেন, “সঠিক পরিসংখ্যান ছাড়া কার্যকর নীতি প্রণয়ন সম্ভব নয়। জরুরি ভিত্তিতে নৌশুমারি, অনিবন্ধিত নৌযান নিয়ন্ত্রণ, ড্রেজিং বৃদ্ধি এবং আধুনিকায়নের উদ্যোগ নিতে হবে। বাজেট বাড়ালে নৌপথে টেকসই যাত্রী ও মাল পরিবহন নিশ্চিত করা সম্ভব।”

এমন বাস্তবতায় আজ ২৫ সেপ্টেম্বর বিশ্ব নৌ দিবস পালন করছে নৌপরিবহন অধিদপ্তর। বিশেষজ্ঞদের মতে, জরুরি ভিত্তিতে কার্যকর নৌশুমারি ও আধুনিকায়ন ছাড়া সম্ভাবনাময় এই খাত কাঙ্ক্ষিত অগ্রগতি পাবে না।

 

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au