বাংলাদেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ, দুর্গাপূজোয় বাংলাদেশে বৃষ্টির আভাস

  • 6:41 pm - September 26, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে সারাদেশে টানা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ সেপ্টেম্বর- বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার ধারণ করেছে। এর প্রভাবে সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

এ অবস্থায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শুরুতেই বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে। ষষ্ঠী ও সপ্তমীর দিনগুলোতে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা–অন্ধ্র উপকূলের কাছাকাছি অবস্থান করছে এবং এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা যায়, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে আসাম পর্যন্ত। যদিও মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল রয়েছে, তবে উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকায় দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা উভয়ই সামান্য কমবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালে দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই অবস্থা সোমবার (২৯ সেপ্টেম্বর)ও বজায় থাকবে।

তবে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে। ওইদিন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশালে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দুর্গাপূজার সময় মণ্ডপ নির্মাণ ও অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে তারা।

এই শাখার আরও খবর

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au